

অর্থনৈতিক ডেস্ক: সূচক ও লেনদেনের মিশ্র অবস্থার মধ্য দিয়ে শেষ হয়েছে পুঁজিবাজারের সাপ্তাহিক লেনদেন। গত সপ্তাহে বাজারে বেশিরভাগ শেয়ারের মূল্য বেড়েছে।
গত সপ্তাহে বাজারে লেনদেন কিছুটা বেড়েছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে ৬ হাজার ৪২৮ কোটি ৮৭ লাখ ১৩ হাজার ৫৯৬ টাকার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিলো ৬ হাজার ১৪৯ কোটি ২৮ লাখ ৮৭ হাজার ৯২০ টাকার। এই হিসাবে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৪ দশমিক ৫৫ শতাংশ।
গত সপ্তাহে ডিএসইতে ৩৮৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়েছে। এদের মধ্যে ১৮৪টির দাম বেড়েছে, কমেছে ১৬৬টির দাম। আর ৩৮টির দাম ছিল অপরিবর্তিত।
গত সপ্তাহে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের সপ্তাহের চেয়ে ৪ দশমিক ০৩ পয়েন্ট কমেছে। সপ্তাহের শুরুতে এই সূচকের অবস্থান ছিল ৭ হাজার ২৭ দশমিক ৫৫ পয়েন্ট। সপ্তাহ শেষে তা ৭ হাজার ২৩ দশমিক ৫২ পয়েন্টে নেমে এসেছে।
সাপ্তাহিক দর বাড়ার শীর্ষে যারা
গত সপ্তাহে ইউনিয়ন ইন্স্যুরেন্সের শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৫০.৭৭ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ইউনিয়ন ইন্স্যুরেন্স ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বিডি থাই ফুডের ৫৯.৫৯ শতাংশ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের ৩৭.২৭ শতাংশ, ইয়াকিন পলিমারের ২৩.৭৩ শতাংশ, ন্যাশনাল পলিমারের ২২.৬৫ শতাংশ, একমি পেস্টিসাইডসের ১৭.৫৩ শতাংশ, ইউনিয়ন ব্যাংকের ১৫.৭০ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ১২.৯৩ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১২.৮৯ শতাংশ এবং সানলাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর ১২.২৪ শতাংশ বেড়েছে।
সাপ্তাহিক দর পতনের শীর্ষে যারা
গত সপ্তাহে সাপ্তাহিক দর পতনের শীর্ষে ছিলো শমরিতা হসপিটাল। গত সপ্তাহে কোম্পানিটির দর কমেছে ১৭.৭৮ শতাংশ।
ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে হামিদ ফেব্রিক্সের ১২.৩৬ শতাংশ, আইসিবির ১১.২৫ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টসের ১০.৪৫ শতাংশ, মালেক স্পিনিংয়ের ৯.৪৪ শতাংশ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৯.৩৯ শতাংশ, সিমটেক্সের ৮.৭৬ শতাংশ, দেশ গার্মেন্টসের ৮.৭১ শতাংশ, একটিভ ফাইনের ৮.২৭ শতাংশ এবং সাফকো স্পিনিংয়ের শেয়ার দর ৭.৯৮ শতাংশ কমেছে।