শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

প্রত্যন্ত যেখানে অচল: কবি বিদ্যুৎ ভৌমিক

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ২৬৭ এই পর্যন্ত দেখেছেন

খানে রোজ স্বপ্নে ফুল ফোটে
এখানে
মন হারানোর কথা কাব্য
ছোটায় ভালোবাসা ,—-
এই এখানে প্রথম প্রথম
স্পর্শতে ঘুম ভাঙে ; তবুও যেন
এই এখানে আমার
যাওয়া – আসা !
#
সেই যে একা ওই ওখানে
একান্ত নির্জন ,— মনের মধ্যে
ভীষণ রকম
সময়ের তান্ডব !
অথচ আমি ওই আকাশে
চোখ রেখেছি আনমনে ; এই
আমিটার ভেতর থেকে
সেই আমিটা দূ— রে !
#
একটা ছবি
বেশ পুরাতন
হয়তো নতুন কিম্বা প্রাচীন ;
সেই ছবিটার ভিতর জুড়ে
অনেক ভাষার কার্যকলাপ ,—
অশেষ টুকু নেই সেখানে
ওই ছবিটা তবুও হাসে ,
বুকের মধ্যে আমার আমি
সেই ছবিকে ভা-লো- বা-সে !
#
চোখের ভেতর সেই নদীটা
লুকিয়ে ছিল ,
মনের মধ্যে না বলা কথার
ঝড় উঠেছে !
হঠাৎ কেন স্বপ্নঘুমে
সেই পাখিটা ,—
ভিন্ন সুরে আকাশ দেখে
গান গেয়েছে !
কি লিখব , কি লিখছি
থাক এখনি ,—-
ভেতর থেকে হঠাৎ এল
নানান কথা ,—-
ভাসছি আমি সেই নদীতে
মনের মধ্যে থাকছে না আর
নীরবতা !
#
এই তো আমি আমার করে
বাসছি ভালো ,
রোজ প্রতিদিন হঠাৎ আলোয়
উঠছে রবি ,—
ভাসছি একা বহতা বাতাস
সঙ্গে করে
মনের মধ্যে দেখছি যেন হাসছে কবি !!!

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102