বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

আক্রান্ত বাড়লেও সব বিধিনিষেধ তুলে নিলো ডেনমার্ক

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি, ২০২২
  • ১৮৭ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপের দেশ ডেনমার্কে করোনার নতুন ধরন ওমিক্রনের জেরে শনাক্ত বাড়ার মধ্যেই সব বিধিনিষেধ তুলে নেয়ার ঘোষণা দেয়া হয়েছে।

মঙ্গলবার বিবিসির খবরে বলা হয়, ইউরোপের প্রথম দেশ হিসেবে ডেনমার্ক এ সিদ্ধান্ত নিলো।

এ প্রেক্ষাপটে ডেনমার্কে নাইটক্লাবগুলো খুলে দেয়ার ঘোষণা এসেছে। সেইসঙ্গে শেষ রাতের মদ বিক্রিও আবার চালু হয়েছে।

যদিও দেশটিতে করোনা শনাক্ত বাড়ছে, তবু কর্তৃপক্ষ বলছে, (করোনা) ভাইরাসটি এখন আর কোনো ‘গুরুতর হুমকি’ নয়।

গবেষকরা বলছেন, ডেনমার্কে টিকাগ্রহণের হার ইউরোপের অনেক দেশ থেকেই বেশি। এ কারণে এ ধরনের পদক্ষেপ নিতে পারছে দেশটির সরকার।

ইউনিভার্সিটি অব রসকিল্ডির মহামারি বিশেষজ্ঞ লোন সিমোনসেন বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘করোনা টিকার তিনডোজ নিয়েছেন, আমাদের দেশে এমন প্রাপ্তবয়স্কদের অনেক বেশি।’

তিনি বলেন, ‘টিকা গ্রহণকারীদের জন্য ওমিক্রন গুরুতর অসুস্থতা সৃষ্টি করে না। এ কারণে বিধিনিষেধ তুলে নেয়াটাকে যৌক্তিক মনে করি।’

মঙ্গলবার থেকে বিধিনিষেধ তুলে নেয়ার এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। এতে দোকান, রেস্তোরাঁ ও গণপরিবহণে মাস্ক পরার আর প্রয়োজন পড়বে না।

এ ছাড়া ভবনের ভেতরে লোকজন জড়ো হওয়ার সংখ্যায় আরোপিত সীমাবদ্ধতাও আর থাকছে না; মানতে হবে না কোনো সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়মও।

তবে বিরল কিছু বিধিনিষেধ বজায় থাকছে। যেমন- ডেনমার্কে প্রবেশ করতে হলে অবশ্যই টিকা নিতে হবে।

ডেনমার্কের প্রধানমন্ত্রী মিত্তি ফ্রেডরিকসেন এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি ফেসবুকে এ স্ট্যাটাসে লিখেছেন, ‘পুরোপুরি মুক্ত ডেনমার্ককে শুভ সকাল।’ করোনার টিকা গ্রহণের জন্য তিনি সব ড্যানিসদের ধন্যবাদ জানান।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102