শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে হার এক্সেলেন্সি সাইদা মুনা তাসনিমের শুভেচ্ছা বাণী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১০ মে, ২০২১
  • ২৭৫ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য অফিস:ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম হাই কমিশনের পক্ষ থেকে মুসলিম ধর্মালম্বীদেরকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ।

“আসসালামুআলাইকুম!
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ডের প্রবাসী বাংলাদেশি ভাই-বোনদের বাংলাদেশ হাই কমিশন, লন্ডনের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং ঈদ মোবারক।
পবিত্র রমজান মাসের সিয়াম সাধনা শেষে মুসলিম বিশ্বের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর আপনাদের সকলের জন্য বয়ে আনুক অনেক সুখ-সমৃদ্ধি এবং অনাবিল আনন্দ। করোনা মহামারীর এ ক্রান্তিলগ্নে আপনারা স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের নামাজ আদায় করবেন এবং পরিবারের সকলকে নিয়ে ঈদ-আনন্দ উপভোগ করবেন- মহান আল্লাহ তা’লার কাছে এই শুভ কামনা করছি । এ পবিত্র দিনে আমি প্রার্থনা করছি মহান আল্লাহ তা’লা যেন খুব শীঘ্রই পৃথিবীকে করোনা মুক্ত করেন। এ জন্য আমাদের সবাইকে ভ্যাকসিন নিতে হবে।  যারা এখনও ভ্যাকসিন নেন নি আমি তাঁদের ভ্যাকসিন নেয়ার আহ্বান জানাচ্ছি।  ভ্যাকসিন নিয়ে নিজেকে এবং পরিবারকে সুরক্ষিত করুন। 
পবিত্র ঈদ-উল-ফিতর-এর দিনে আমি করোনা যুদ্ধে বাংলাদেশ, যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ডসহ বিশ্বব্যাপী  যারা শহীদ হয়েছেন তাঁদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং একেই সাথে করোনা যুদ্ধে প্রবাসী ভাই-বোনেরা যারা ফ্রন্ট লাইনে থেকে নিজের জীবনের ঝুঁকি নিয়ে অন্যের জীবন বাঁচাতে আত্মনিয়োগ করেছেন তাঁদের সকলের প্রতি বাংলাদেশ হাই কমিশন, লন্ডনের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা।

লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ হাই কমিশন, লন্ডন প্রতিনিয়ত ২৪ ঘন্টা আপনাদের কনস্যুলার সেবায় নিয়োজিত রয়েছে। হাই কমিশন ২৪ ঘন্টা কনস্যুলার হেলফ লাইন এবং ইমেইলের মাধ্যমে আপনাদের কনস্যুলার সংক্রান্ত সকল প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছে। গত ১৭ মার্চ ২০২১ তারিখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ হাই কমিশন, লন্ডন নতুন এমআরপি পাসপোর্ট ইস্যু করার কাজ শুরু করেছে। অন-লাইন অথবা ইমেইলের মাধ্যমে এ্যাপয়েন্টমেন্ট করে হাই কমিশনে এসে আপনার এমআরপি পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর সকল অনুষ্ঠানে বাংলাদেশ হাই কমিশন আপনাদের সকলকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছে।
আবারও সকলকে জানাচ্ছি পবিত্র ঈদ-উল-ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।” প্রেস বিজ্ঞপ্তি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102