শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

বইমেলায় আসছে শানুর রহস্য উপন্যাস

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, ২০২২
  • ২২৫ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: মডেল ও অভিনেত্রী হিসেবে সমাদৃত হলেও গত কয়েক বছর ধরে একজন লেখক হিসেবেও প্রতিভার স্বাক্ষর রেখে চলছেন শানারেই দেবী শানু। ২০১৭ সাল থেকে প্রতি বছর একুশের বইমেলায় কাব্যগ্রন্থ ও উপন্যাস প্রকাশ করছেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার প্রকাশ পাচ্ছে তার নতুন মনস্তাত্ত্বিক রহস্য উপন্যাস। এটির নাম ‘ঘুণমানুষ’। প্রকাশ করবে অনন্যা প্রকাশনী। এরই মধ্যে এটির সব কাজ শেষ।

উপন্যাসটির প্রচ্ছদ তৈরি করেছেন শাকির এহসানউল্লাহ। বইমেলার প্রথম দিন থেকেই এটি স্টলে পাওয়া যাবে। এ প্রসঙ্গে শানু বলেন, বর্তমান সময়টা করোনাকাল হওয়ায় অভিনয়ের দিকে মনযোগ কমিয়ে দিয়েছি। তবে যেটুকু আমি পাই, তার পুরোটাই লেখালেখি করে কাটিয়ে দিচ্ছি। এ উপন্যাসটি দীর্ঘ সময় ধরেই লিখেছি। কেমন হয়েছে তা জানি না। আশা করছি এটি পাঠকদের ভালোই লাগবে।

এদিকে অভিনয় ও লেখালেখির সঙ্গে আরও যুক্ত হয়েছে গান লেখা। সম্প্রতি তার রচিত দুটি গান প্রকাশ হয়েছে। গান দুটিতে কণ্ঠ দিয়েছেন হৃদয় খান। 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102