বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

সূচকের উত্থানেও বেড়েছে লেনদেন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, ২০২২
  • ২০৯ এই পর্যন্ত দেখেছেন

অর্থনৈতিক ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারও বড় উত্থান হয়েছে পুঁজিবাজারে। এদিন পুঁজিবাজারের প্রধান সূচক বেড়েছে। সূচকের সাথে টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দেড় মাস পর লেনদেন ছাড়িয়েছে দেড় হাজার কোটি টাকা। এদিকে সূচক ও লেনদেন বাড়লেও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।

আজ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৭.৫১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৯৮৭.৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে। 

ডিএসইতে আজ ১ হাজার ৬৮৩ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইতে আজকের লেনদেন দেড় মাস বা ৩২ কার্যদিবসের মধ্যে সবচেয়ে বেশি। এর আগে ২০২১ সালের ২১ নভেম্বর আজকের চেয়ে বেশি অর্থাৎ এক হাজার ৭৮৬ কোটি টাকার লেনদেন হয়েছিল।

ডিএসইতে আজ ৩৭৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৬৪টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১৭৯টির এবং ৩৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-তে আজ ৪১ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102