বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

ওসমানীনগরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৩ জানুয়ারি, ২০২২
  • ১৬৪ এই পর্যন্ত দেখেছেন

ওসমানীনগর সংবাদদাতা : ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ গড়ে তুলতে প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে সরকারের সেবা পৌঁছে দেয়ার প্রত্যয়ে সিলেটের ওসমানীনগরে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।’মুজিব বর্ষের সফলতা,ঘরেই পাবেন সকল ভাতা’ প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে রবিবার উপজেলা পরিষদের হলরুমে সভা শেষে উপেজলা প্রশাসন প্রাঙ্গনে র‌্যালি অনুষ্টিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার নীলিমা রায়হানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী। উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়তি দত্তের পরিচালনায় বক্তারা বলেন,প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সরকার সংশ্লিষ্ট সব আইন সংশোধনী এনেছে।সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভুক্ত নাগরিকদের ডিজিটাল ডাটাবেজ তৈরির মাধ্যমে ই-পেমেন্টের মাধ্যমে তাদের কাছে সরাসরি অর্থ পৌঁছানোর ব্যবস্থা করেছে। ক্ষুদ্রঋণ ও বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে দরিদ্র ও বিপন্ন ব্যক্তিদের আত্মকর্মসংস্থান ও এতিম শিশুদের প্রতিপালনের ব্যবস্থার পাশাপাশি সমাজকর্মীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজীব দাশ পুররকায়স্থ,উপজেলা ভাইস চেয়ারম্যান গয়াস মিয়া,মুসলিমা আক্তার চৌধুরী,উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আতাউর রহমান,সহ-সভাপতি আব্দাল মিয়া,সাংগঠনিক সম্পাদক আনা মিয়া, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ,ইউনিয়ন সমাজসেবা কর্মকর্তা এস এম মশিউর আলম মুছা, স্বপ্না দেবী, সান্না বেগম,সমাজসেবী ইসলাম উদ্দিন, জেলা মোটরসাইকেল ইঞ্জিনিয়ার এসাসিয়েশনের সাদিকুর রহমান সাদেক প্রমুখ। অনুষ্ঠানে সাংবাদিক জনপ্রতিনিধি,উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102