বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

পুতিনকে কঠোর নিষেধাজ্ঞার হুমকি দিলেন বাইডেন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২ জানুয়ারি, ২০২২
  • ২৩৪ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাষ্ট্র অফিস: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনে সামরিক আগ্রাসন চালালে ভয়াবহ নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে বলে হুমকি দিয়েছেন। 

এদিকে অন্তত ২৪ জন সাবেক খ্যাতনামা মার্কিন কূটনৈতিক এবং নিরাপত্তা কর্মকর্তা রাশিয়ার বিরুদ্ধে বাইডেন প্রশাসনকে শক্ত নিষেধাজ্ঞা প্রস্তুত রাখার আহ্বান জানিয়েছেন। ন্যাটো সমর্থিত থিঙ্কট্যাঙ্ক আটলান্টিক কাউন্সিলের এক বিবৃতিতে তারা এই আহ্বান জানিয়েছেন।   

এরপর শুক্রবার জো বাইডেন তার নিজ এলাকার ডেলওয়ারের উইলমিংটন শহরের সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার রুশ নেতার সঙ্গে টেলিফোন আলাপের সময় তিনি পুতিনকে  হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

প্রেসিডেন্ট বাইডেন সাংবাদিকদের বলেন, আমি প্রেসিডেন্ট পুতিনকে  পরিষ্কার করে একথা  বলেছি যে,  তিনি যদি ইউক্রেনে অভিযান চালাতে যান, তাহলে আমরা মারাত্মক রকমের নিষেধাজ্ঞা আরোপ করব। আমরা ন্যাটো মিত্রদের সঙ্গে নিয়ে ইউরোপে আমাদের উপস্থিতি বাড়াব। ইউক্রেনে আগ্রাসনের জন্য রাশিয়াকে চরম মূল্য দিতে হবে।

সাংবাদিকরা বাইডেনের কাছে জানতে চান তার বক্তব্যে রাশিয়ার প্রেসিডেন্ট কি বলেছেন। জবাবে তিনি বলেন, ইউক্রেন ইস্যুতে সৃষ্ট দ্বন্দ্ব সমাধানের জন্য আমেরিকা এবং রাশিয়া অব্যাহত প্রচেষ্টা চালাবে।

এদিকে, মস্কো থেকে প্রচারিত খবরে বলা হচ্ছে, বাইডেনের হুমকির জবাবে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে সতর্ক করে বলেছেন, নতুন করে কোনো রকমে নিষেধাজ্ঞা দিলে মস্কো-ওয়াশিংটন সম্পর্ক সম্পূর্ণভাবে ভেঙে পড়তে পারে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102