মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

প্যারিসে এবারো হচ্ছে না থার্টিফার্স্ট

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ৫৬০ এই পর্যন্ত দেখেছেন

টিটু প্যারিস থেকে: জাঁকজমকের প্যারিসে এবারো থার্টিফার্স্ট উদযাপন হচ্ছে না। করোনার ভয়াল থাবা মোকাবেলায় গতবারের মতো এবারো প্যারিস থাকবে নীরব-নিস্তব্ধ। প্যারিসের ঐতিহাসিক শঁজেলিজে ও আইফেল টাওয়ারে আলোকসজ্জা করা হলেও সেখানে লোকসমাগম নিষিদ্ধ করা হয়েছে।

নতুন বছরকে স্বাগত জানাতে কিংবা রাতটাকে স্মৃতিময় করে রাখতে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্যারিসে অনেক পর্যটকের সমাগম ঘটে। ৩১ ডিসেম্বর সন্ধ্যারাত থেকেই বাঙালিদের কাছে প্যারিস গেট হিসেবে পরিচিত আর্ক দ্য থ্রিয়ম্পে জড়ো হতে থাকেন লাখো পর্যটক। ঘড়ির কাঁটায় ১২টা ১ মিনিট বাজার সাথে সাথে শ্যাম্পেনের স্রোত আর আতশবাজির আওয়াজে পুরো প্যারিস মেতে ওঠে। রাতভর ড্যান্স, চুম্বন খাওয়া আর মদ্যপান পার্টির অন্যতম অংশ।

কিন্তু মহামারি করোনা এ উৎসবকে থামিয়ে দিয়েছে। গেল বছরও এ রাতে প্যারিসে সব ধরনের আয়োজন বন্ধ ছিল। এবারও তাই। পার্থক্য শুধু গত বছর রাতে কাফিউ ছিল, এটা এবার নেই।

ফ্রান্সে এখন করোনার পঞ্চম ঢেউ চলছে। মহামারি শুরুর পর থেকে গত দুই দিন পেছনের সব রেকর্ড ভেঙে করোনা ভয়াবহ রূপ নিয়েছে। বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় ফ্রান্সে দুই লাখ ৬ হাজার ও বুধবার ২৪ ঘণ্টায় দুই লাখ ৮ হাজার করে মানুষ করোনা আক্রান্ত হন। এছাড়া গেল এক সপ্তাহ থেকে প্রতিদিনই লাখের বেশি মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন।

পরিস্থিতি সামাল দিতে সরকার শুক্রবার থেকে দেশজুড়ে আবারো মাস্ক পরা বাধ্যতামূলক করেছে। তবে এখনই আর লকডাউনের কোনো চিন্তা নেই বলে গণমাধ্যমকে জানিয়েছেন প্রধানমন্ত্রী জন কাস্তেক্স।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102