মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

ফ্রান্সে ৩০ হাজার পুলিশ করোনায় আক্রান্ত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ৪০৯ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সে এ পর্যন্ত ৩০ হাজার পুলিশ কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন।

করোনায় আক্রান্ত দেশটির মোট ১ লাখ ৪৭ হাজার সরকারি কর্মকর্তার মধ্যে ২৫ শতাংশই পুলিশ কর্মকর্তা। খবর স্পুটনিকের।

বর্তমানে দেশটির সহস্রাধিক পুলিশ কর্মকর্তা করোনায় আক্রান্ত।
 
গত ২৪ ঘন্টায় দেশটিতে রেকর্ডসংখ্যক ২ লাখ ৮ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।

বছর শেষের উৎসব প্রায় ম্লান ফ্রান্সে। দেশটির সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, আগামী আরও তিন সপ্তাহ সব নাইটক্লাব বন্ধ থাকবে।

৬ ডিসেম্বর থেকেই ১৬০০ ক্লাব বন্ধ রয়েছে। উৎসবের এই সময়ে প্রচুর লোক ঘুরতে-বেড়াতে যান। তাতে সংক্রমণ বাড়তে পারে আশঙ্কা করেই কড়াকড়ি শুরু করেছিল প্রশাসন। কিন্তু শেষ রক্ষা হলো না তাতেও।

গত একদিনে ২ লাখ ছাড়াল সংক্রমণ। গত শনিবার প্রথম করোনা সংক্রমণ লাখ ছাড়িয়েছিল ফ্রান্সে। কয়েক দিনের মাথায় সংক্রমণ দ্বিগুণেরও বেশি।

ফ্রান্সের পর্যটনমন্ত্রী বলেন, ব্যবসায়ী ও পর্যটনশিল্পের সঙ্গে যুক্ত কর্মীদের আর্থিক সংকটের বিষয়টি বুঝতে পারছি। কিন্তু উপায় নেই। সরকারের পক্ষ থেকে সাহায্য করা হবে।

বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি টিকাদানের হার ফ্রান্সে। টিকা নেওয়ার যোগ্য জনসংখ্যার ৯০ শতাংশের ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে। তার পরও এ অবস্থা।

ভ্যাকসিন পাস নিয়ে পার্লামেন্টে আলোচনা চলছে। আলোচনা সফল হলে রেস্তোরাঁ, সিনেমা হল, জাদুঘর বা কোনো প্রদর্শনীতে ঢুকতে হলে ভ্যাকসিন পাস থাকা বাধ্যতামূলক করা হবে এবং সেই জন্য আইন করবে সরকার।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102