বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

ইতালিতে রেকর্ড একদিনে ৯৮ হাজার আক্রান্ত, মৃত্যু ১৪৮ জন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ২১১ এই পর্যন্ত দেখেছেন

জমির হোসেন, ইতালি থেকে: করোনায় আক্রান্তের সংখ্যা ইতালিতে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বুধবার ২৯ ডিসেম্বর একদিনে ৯৮ হাজার ২০ জন আক্রান্ত হয়েছেন। একই দিনে ১৪৮ জন মারা গেছে। পাশাপাশি একদিনে ১ লাখ ২৯ হাজার ৪২৯ জনের করোনা পরীক্ষা করা হয়। এর আগে চলতি সপ্তাহে  একদিনে এত আক্রান্ত হয়নি দেশটিতে।

আগের দিন ২৮ ডিসেম্বর আক্রান্তের সংখ্যা ছিল ৭৮ হাজার ৩১৩ এবং মৃত্যু হয় ১৯০ জনের। স্থানীয় বিভিন্ন সংবাদে এসব তথ্য পাওয়া গেছে। স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, আক্রান্তের সংখ্যা বৃদ্ধির ফলে বাংলাদেশিসহ অন্যান্য অভিবাসীরা একটু আতঙ্কিত। 

এদিকে ইতালি সরকার দেশের নাগরিকদের সুরক্ষা দিতে গ্রিনপাস থাকা সত্ত্বেও নতুন ডিক্রি জারি করে; যা ২৩ ডিসেম্বর থেকে আগামী মার্চ পর্যন্ত এফএফপি২ মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। এ মাস্ক যানবাহনে, সিনেমা, থিয়েটার, বিনোদনের স্থান, জাদুঘর, স্টেজ, ক্রীড়া, লম্বা সফর এবং পাবলিক ট্রান্সপোর্টে বাধ্যতামূলক করা হয়।

উল্লেখ্য, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে এ পর্যন্ত  ১৭ কোটি তেইশ লাখ ৭৮ হাজার ৭৬০টি গ্রিনপাস ইস্যু করা হয়েছে ইতালিতে। এ সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102