মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

সিলেটের শাবিপ্রবিতে ছায়া জাতিসংঘের কমিটি গঠন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২ মে, ২০২১
  • ২১৮ এই পর্যন্ত দেখেছেন

শাবিপ্রবি প্রতিনিধি:শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছায়া জাতিসংঘ সংগঠন মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের (সাস্টমুনা) ২০২১-২২ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।কমিটিতে সভাপতি করা হয়েছে পরিসংখ্যান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মুসা আহমদ শোভনকে। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন লোক প্রশাসন বিভাগের একই বর্ষের নাফিসা নোমান, যুগ্ম-সম্পাদক হিসেবে ইংরেজি বিভাগের ৩য় বর্ষের ফাতেমা তুজ জোহরা ও অর্থনীতি বিভাগের একই বর্ষের সিনাজ আফতাব তটিনী মনোনীত হয়েছেন।রোববার (২ মে) সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।মনোনীত অন্য সদস্যরা হলেন- সাংগঠনিক সম্পাদক মো. মাজহারুল ইসলাম, অর্থ সম্পাদক আবদুল্লাহ সাকিব মারুফ, গবেষণা শাখার প্রধান সুলতান সাকিব মাহমুদ, প্রকাশনা সম্পাদক প্রসেনজিৎ বসাক, অর্থ পরিচালক দেবজিত দে, ডেলিগেশন বিষয়ক পরিচালক ফাতিহা নুসরাত, সেশন অ্যান্ড ইভেন্ট পরিচালক মো. ফখরুল ইসলাম, ব্র্যান্ডিং অ্যান্ড প্রমোশন পরিচালক মো. হামিদুল ইসলাম, জনসংযোগ পরিচালক মাহপারা হোসাইন অভিরূপা, ডকুমেন্টশন পরিচালক মো. শাকিল আহমেদ ও রিসার্চ অ্যান্ড অ্যাকাডেমিক পরিচালক আজিজুল হাকিম।এছাড়া কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন- আজহারুল ইসলাম, আশরাফুল আলম, নওশিন তাশফিয়া অদ্রী, আয়েশা নাহার চৌধুরী, ইমরানা বেগম ইমা, মো. জাহিদ হাসান, নুসরাত জাহান ইপি ও রাকিব আহমদ চৌধুরী।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102