সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

প্রতিদিন টমেটো খাওয়ার উপকারিতা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ৩৮২ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: শীতকালীন সবজির মধ্যে অন্যতম টমেটো। এটি খেতে কমবেশি সবাই-ই পছন্দ করেন। বিশেষ করে মাছের ঝোল, চাটনি, ভর্তা কিংবা সালাদ বিভিন্নভাবে খাওয়া যায় টমেটো।

শুধু পাকা টমেটোই নয়, কাঁচা টমেটোও খাওয়া যায় বিভিন্ন উপায়ে। এটি খেতেও যেমন মজাদার, তেমনি স্বাস্থ্যকর।  এছাড়া ত্বক ও চুলের যত্নে  টমেটোর গুরুত্ব অনেক। টমেটোতে রয়েছে ক্যানসার নাশ করার মতো উপাদান। স্তন ক্যানসারের ঝুঁকিও কমিয়ে দিতে পারে অনেকটা। এছাড়াও হাড় ভালো রাখতে এমনকি মেদ ঝরাতেও সাহায্য করে টমেটো। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে দেয়। তবে বিশেষজ্ঞরা বলছেন, পরিমিত টমেটো না খেলে শরীরে নানা রোগের ঝুঁকি বাড়তে পারে।

তবে টমেটো খাওয়া ক্ষতির চেয়ে উপকারের পাল্লাইটাই বেশি ভারি। অবসাদ ও সর্দি মোকাবিলা করতে পারে টমেটো। এতে প্রচুর ভিটামিন সি রয়েছে, যা রক্তচাপ কমায় এবং এতে থাকা পটাশিয়াম রক্তে জলীয় অংশ নিয়ন্ত্রণ করে। এতে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট থাকায় রক্তপ্রবাহ বাড়াতে সহায়তা করে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102