শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

যুক্তরাজ্যে দৈনিক ভাইরাসে আক্রান্ত লাখ ছাড়ালো

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ৪৩০ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য অফিস: যুক্তরাজ্যে করোনায় নতুন করে একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে। ফলে দেশটিতে দিন দিন করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।

বুধবার যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬ হাজার ১১২ জন। মঙ্গলবার এ সংখ্যা ছিল ৯০ হাজার ৬২৯ জন। সোমবার ছিল ৯১ হাজার ৭৪৩ জন।

দেশটিতে বর্তমানে হাসপাতালে ভ্যান্টিলেশনে ভর্তির সংখ্যা কমে দাঁড়িয়েছে ৮৪৯ জনে।

এদিকে বুধবার নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ১৪০ জনের। যা গত মঙ্গলবার ছিল ১৭২ জন এবং সোমবার ছিল ৪৫ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৭ হাজার ৫৪৪ জনে।

গত বছর মে-জুন মাসে করোনার গণ পরীক্ষা শুরু হওয়ার পর থেকে বুধবারে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড হয়।

এদিকে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষের সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে, যুক্তরাজ্যে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে এবং হাসপাতালে ভর্তি রয়েছেন ১৯৫ জন।

ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সির ওমিক্রনের তীব্রতা নিয়ে বিস্তৃত বিশ্লেষণ আগামীকাল প্রকাশ করা হবে বলে জানা গেছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102