বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ওয়েলসবাসীর ভালোবাসায় রাইট অনারেবল রডরি মর্গানের ভাস্কর্য উদ্বোধিত ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত

জরিমানা গুনতে হলো মেটা মালিকানাধীন ফেসবুককে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ৩৯৪ এই পর্যন্ত দেখেছেন

আইটি ডেস্ক: মেটা মালিকানাধীন সামাজিক মাধ্যম ফেসবুককে নিষিদ্ধ কনটেন্ট মুছে ফেলতে ব্যর্থ হওয়ায় রাশিয়াতে ১৭ মিলিয়ন রুবলস (২ লাখ ২৯ হাজার ৬৪৩ ডলার) জরিমানা পরিশোধ করতে হয়েছে। সামনে আরও বড় ধরনের জরিমানা হতে পারে বলে জানিয়েছে ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি। প্রকাশিত খবরে বলা হয়, আগামী সপ্তাহেই ফেসবুকের মূল কোম্পানি মেটা এবং গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট আদালতের মুখোমুখি হবে। ধারাবাহিকভাবে রাশিয়ার নিষিদ্ধ কনটেন্ট মুছে ফেলতে ব্যর্থ হওয়ায় উভয় কোম্পানিকে দেশটির তাদের বার্ষিক আয়ের একটি অংশ জরিমানা করা হতে পারে। ফেসবুকের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। গত অক্টোবরে রাশিয়া ফেসবুককে ১৭ মিলিয়ন জরিমানা পরিশোধ করার নির্দেশ দেয়। জরিমানা পরিশোধ করায় রোববার নাগাদ বেইলিফ সার্ভিসের ডেটাবেজে সামাজিক যোগাযোগ মাধ্যমটির ওপর আর কোনো আইনি পদক্ষেপ পাওয়া যায়নি।

এদিকে ইন্টারফ্যাক্স জানিয়েছে, মেসেজিং অ্যাপ টেলিগ্রামকেও ১৫ মিলিয়ন রুবলস জরিমানা হিসাবে পরিশোধ করতে হবে। এ বিষয়ে এখনো টেলিগ্রাম কোনো মন্তব্য করেনি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102