শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন

মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ -আনোয়ার শাহজাহান

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ৩৬৮ এই পর্যন্ত দেখেছেন

বিশেষ প্রতিনিধিঃ আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, মুক্তিযুদ্ধ গবেষক ও সাংবাদিক আনোয়ার শাহজাহান বলেন, মুক্তিযুদ্ধ আমাদের গর্ব ও অহংকার। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা পেয়েছি একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।

গত ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার শাহজাহান আরো বলেন, মুক্তিযুদ্ধের লক্ষ্য ও চেতনা বাস্তবায়নে নিজ নিজ অবস্থান থেকে আরও বেশি অবদান রাখাতে হবে। মহান বিজয় দিবসে বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।

মিটু কান্তি দেব এর পরিচালনায় ও প্রধান শিক্ষক ইছমত আরা জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল মুতলিব ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান আনোয়ার আলমগীর, সাংবাদিক ইমরান আহমদ।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার হুমায়ুন, ছাত্র নেতা রাসেল আহমদ প্রমুখ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102