শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

রাশিয়ায় কয়লাখনিতে আগুন, আটকা শতাধিক শ্রমিক

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ১৮৩ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সাইবেরিয়াতে একটি কয়লাখনিতে আগুন লেগেছে। দ্য রুবান নামের এই খনিটি কেমেরোভোতে অবস্থিত। খনির ভেতর থেকে খনিশ্রমিকদের বের করে আনতে উদ্ধারকাজ চালানো হচ্ছে। খনির ভেতরে ১৩৯ জন মাইনার আছে বলে ধারণা করা হচ্ছে।

রোববার এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় আরেকটি সূত্র জানিয়েছে, খনির ভেতরে আছে ১২৮ মাইনার। ইতিমধ্যে ১০ জনকে বের করা হয়েছে।

জানা গেছে, খনিটির মালিক সুইক কয়লা কোম্পানি। তাস নিউজ এজেন্সি কোম্পানির একজন মুখপাত্রকে উদ্ধৃত করে বলেছে, একটি সিম অতিরিক্ত গরম হয়ে গেছে এবং জরুরি প্রতিক্রিয়া চলছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102