সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

শীতকালে কানটুপি পরে সিজদা দিলে নামাজ আদায় হবে কি?

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ২৭৫ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: প্রশ্ন: শীতকালে আমাদের এলাকায় কানটুপি পাওয়া যায়, যা পরিধান করলে সাধারণত কপাল ঢেকে যায়। প্রশ্ন হলো— কানটুপি পরে কপাল ঢাকা অবস্থায় সিজদা করলে সিজদা আদায় হবে কি?

উত্তর: টুপি ইত্যাদি দ্বারা কপাল আবৃত অবস্থায় সিজদা করা অনুত্তম। নাফে (রহ.) বলেন, আবদুল্লাহ ইবনে উমর (রা.) পাগড়ির পেঁচ (কপাল থেকে) না সরিয়ে তার ওপর সিজদা করা অপছন্দ করতেন। (আলআওসাত ৩/৩৪৩) 

ইবরাহিম নাখায়ি (রহ.) বলেন, (সিজদার সময়) কপাল খুলে রাখা আমার কাছে বেশি পছন্দনীয়। (মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদিস: ২৭৭৬) 

তাই নামাজের আগে এ ধরনের টুপি কপাল থেকে সরিয়ে নেওয়া উচিত। অবশ্য এভাবে সিজদা করলেও তা সহিহ হবে এবং নামায আদায় হয়ে যাবে।

তথ্যসূত্র: আদ্দুররুল মুখতার ১/৫০০; শরহুল মুনইয়াহ ২৮৬-২৮৭; আলমুহিতুল বুরহানি ২/৮৩; খুলাসাতুল ফাতাওয়া ১/৫৯

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102