বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

সূচকের উত্থানে কমেছে লেনদেন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ৩১৮ এই পর্যন্ত দেখেছেন

অর্থনৈতিক ডেস্ক: গত সপ্তাহের শেষ দিবসে বড় উত্থান হলেও সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার কিছুটা উত্থান হয়েছে পুঁজিবাজারে। এদিন পুঁজিবাজারের প্রধান সূচক বেড়েছে। সূচকের সাথে লেনদেনকৃত বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। তবে টাকার পরিমাণে লেনদেন কমেছে।

ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আজ ২৯.৪২ পয়েন্ট বেড়ে ৬৯৬৫.৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে আজ ৮৯৪ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৩৫০ কোটি ২১ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ২৪৫ কোটি ১৯ লাখ টাকার।

ডিএসইতে ৩৭৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে আজ। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৪৫টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ৭৯টির এবং ৪৯টি  প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৬৩ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102