রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার — প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন শ্রীমঙ্গলের সরফু বিসিবির পরিচালক নির্বাচিত ১১ জুন অন্ধকার থেকে আলোয় ফেরার দিন—মকিস মনসুর পর্যটন শিল্পের বিকাশে ভারতের পর্যটন ব্যবসায়ীদের শ্রীমঙ্গল সফর বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত মির্জা ফয়সল আমীন শেখ হাসিনার কারামুক্তি দিবস ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রেরণা—মানিক লাল ঘোষ মুজিব বাহিনী নিয়ে মিথ্যাচার ও দালিলিক প্রমান সিলেটে অত‍্যাধিক বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম নির্বাচনে সভা অনুষ্ঠিত বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে সভা অনুষ্ঠিত

সৌদি যুবরাজের সঙ্গে ম্যাক্রোঁর সাক্ষাৎ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ২৬৮ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে শনিবার সৌদি আরব পৌঁছেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সেখানে তিনি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে দোহায় আলোচনাসভায় অংশ নিতে দুদিনের সফরে শুক্রবার তিনি দোহায় পৌঁছেন। খবর আনাদোলুর।

দোহা বৈঠকের মধ্যে তিনি এক ফাঁকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে আলোচনায় বসবেন।

দুই রাষ্ট্রপ্রধান আঞ্চলিক সমস্যা বিশেষ করে ইরানের পরমাণু কর্মসূচি ও লেবানন ইস্যুতে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

২০১৮ সালে আলোচিত সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর এই প্রথম সৌদি আরবে পা রাখলেন ম্যাক্রোঁ।

এদিকে গত শুক্রবার দোহায় তিনি আবুধাবির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেন।

সেখানে তিনি আমিরাতকে ৮০টি রাফায়েল যুদ্ধবিমান এবং ১২টি অত্যাধুনিক ক্যারাকাল হেলিকপ্টার দেওয়ার ঘোষণা দেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102