বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
পর্যটনের বিকাশে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন ২ বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তিতে গ্রাহকরা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ স্মরণে সভা অনুষ্ঠিত সিলেটে শীঘ্রই চালু হচ্ছে ২৫০ শয্যা হাসপাতাল শ্রীমঙ্গলের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক উৎসব মুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে চায়ের দেশে ‎বরণের প্রস্তুতী

কভিড ১৯ ভ্যাকসিন প্রদানে যুক্তরাজ্যের মাইলফলক… ম্যাট হ্যানকক এম পি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ২৯৪ এই পর্যন্ত দেখেছেন

নিউজ ডেস্ক : করোনা ভাইরাস (কভিড ১৯)  এর প্রতিষেধক প্রদানে যুক্তরাজ্য  এক মাইলফলক স্থাপন করেছে বলে দাবী করেছেন বৃটিশ সেক্রেটারী অব স্ট্যাইট ফর হেলথ এন্ড সোস্যাল কেয়ার ম্যাট হ্যানকক এম পি। হেনাক বলেন বৃটেনের অর্ধেক জনগোষ্ঠীকে কভিড ১৯ ভাইরাসের প্রথম ডোজ ভ্যাকসিন  প্রদান করা হয়ে গেছে। বার্তা সংস্থা রয়টার্স এর বরাত দিয়ে জানা যায়, সরকারি হিসাবঅনুযায়ী ইতিমধ্যে বৃটেনে করোনা ভাইরাসের প্রথম ডোজ টিকা দেয়া হয়েছে মোট ৩ কোটি ৩৫ লাখ ১০ হাজার জনকে। তন্মধ্যে এককোটি ২০ লাখের বেশি মানুষকে টিকার দুটি ডোজই দেয়া হয়েছে। এক টুইট বার্তায় ম্যাট হ্যানকক বলেন,  কভিড ১৯ এর টিকাপ্রদান বৃটেনের জন্য এক ব্রিলিয়ান্ট মাইলফলক। স্বাস্হ্য  ও সামাজিক সেবা বিষয়ক মন্ত্রণালয়ের সরকারি হিসাব অনুযায়ী বৃটেনে মোট জনসংখ্যা ৬ কোটি ৬৮ লাখ। উল্লেখ্য যুক্তরাজ্য ইউরোপিয়ান ইউনিয়নের অন্যান্য  দেশগুলোর পুর্বে তাদের নাগরিকদের প্রথম করোনা ভাইরাসের প্রতিষেধক দেয়া শুরু করে । যার কারনে এখানে  করোনা ভাইরাস অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে।কভিড ১৯ ভাইরাস নিয়ন্ত্রনে থাকারকারনে সরকার লকডাউন পরিস্থিতিকে শিথিল করেছে ও অর্থনৈতিক কর্মকান্ডকে ফের সচল করতে সরকার পরিকল্পনা মতোইধীরে ধীরে সকল নিষেধাজ্ঞা তুলে নেবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102