শুক্রবার, ০৮ মে ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রেও ওমিক্রন, বিশ্বজুড়ে আতঙ্ক বিরাজ করছে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
  • ২২০ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রেও করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। বার্তাসংস্থা রয়টার্স জানায়, দক্ষিণ আফ্রিকা ফেরত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক ব্যক্তির দেহে বৃহস্পতিবার ওমিক্রন শনাক্ত হয়।

গত ২২ নভেম্বর ওই ব্যক্তি দক্ষিণ আফ্রিকার থেকে ফিরেন। এর সাতদিন পর করোনা পজেটিভ হলেন তিনি। ওই ব্যক্তি করোনার পূর্ণ ডোজ নিয়েছেন।

ওমিক্রন শনাক্ত হওয়াকে কেন্দ্র করে বিদেশি ভ্রমণকারীদের করোনা পরীক্ষা করার ওপর জোরারোপ করতে পারে হোয়াইট হাউস।

যুক্তরাষ্ট্রে করোনার নতুন ধরন ছড়িয়ে পড়ায় নতুন করে উদ্বেগ বাড়ছে। ইতোমধ্যে এ ধরন বিশ্বের অনেক দেশে ছড়িয়ে পড়েছে। বুধবার প্রথমবারের মতো সৌদি আরব, জাপান, ব্রাজিল, নাইজেরিয়া ও নরওয়েতে ওমিক্রন শনাক্ত হয়।

সম্প্রতি করোনার এ নতুন ধরন দক্ষিণ আফ্রিকা ও এর আশাপাশের কয়েকটি দেশে শনাক্ত হয়। নিউইয়র্ক টাইমস বলছে, দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন শনাক্ত হওয়ার আগেই ইউরোপে এর অস্তিত্ব ছিল।

নেদারল্যান্ডসের জাতীয় গণস্বাস্থ্য ও পরিবেশ ইনস্টিটিউট জানিয়েছে, গত ১৯ থেকে ২৩ নভেম্বর করোনার যে কয়েকটি নমুনা তারা সংগ্রহ করেছিলেন, যেগুলোর মধ্য থেকে অন্তত দুজনের করোনার নতুন ধরন ওমিক্রন পজেটিভ এসেছে।

চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, করোনার অন্য যে কোনো ধরনের চেয়ে এ ধরনের মিউটেশন (আচরণ পরিবর্তন) ক্ষমতা বেশি। এ কারণে এটিকে অতি সংক্রমণশীল ধরন হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনার এ নতুন ধরনকে ‘ভয়াবহ’ বলে মন্তব্য করেছে।

ইতোমধ্যে যুক্তরাজ্যসহ ইউরোপের অনেকে দেশে ওমিক্রন শনাক্ত হয়েছে। জাপানের আক্রান্ত ব্যক্তি নামিবিয়া থেকে যাওয়া একজন কূটনীতিক। নাইজেরিয়ায় দুজনের দেহে ওমিক্রন শনাক্ত হয়েছে। এ ছাড়া সৌদি আরবে যে একজনের দেহে ওমিক্রন শনাক্ত হয়েছে, তিনি সৌদি আরবেরই নাগরিক।

বুধবার প্রথমবারের মতো ওমিক্রন শনাক্ত হওয়া দেশগুলোর তালিকায় রয়েছে নরওয়েও। সেখানে অন্তত দুজনের দেহে ওমিক্রনের অস্তিত্ব পাওয়া গেছে। এরা দুজনই দক্ষিণ আফ্রিকা ভ্রমণ করে এসেছেন।

একইদিনে ব্রাজিলে অন্তত দুজনের দেহে করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমন ধরা পড়েছে। লাতিন আমেরিকায় এটা ওমিক্রন শনাক্ত হওয়ার প্রথম ঘটনা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102