সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

পেঁপে থেকে দূরে থাকবেন যারা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ২৩৯ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: বছরের বেশিরভাগ সময়েই পাওয়া যায় এমন ফল গুলোর মধ্যে পেঁপে একটি। পেঁপের আকর্ষণীয় রঙ আর মিষ্টি স্বাদ আপনার শারীরিক সুস্থতায় দারুণ ভূমিকা রাখে। ফাইবার, ভিটামিন এবং খনিজ পদার্থে ভরপুর এ ফল। হৃদরোগ, ডায়াবেটিস, ক্যান্সার, নিম্ন রক্তচাপের ঝুঁকি কমাতে সাহায্যে করে থাকে পেঁপে। পাশাপাশি আপনার স্বাস্থ্যকর ওজন ধরে রাখতেও এই ফলটি ভূমিকা পালন করে। এই ফলটি অনেকেই কাঁচা আবার পাকাও গ্রহণ করে। পেঁপে অত্যন্ত পুষ্টিকর ফল হলেও কিছু নির্দিষ্ট সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে পেঁপে খাওয়া নিরাপদ নাও হতে পারে। 

মিষ্টি ফল গুলোর মধ্যে ল্যাটেক্স থাকে যা জরায়ু সংকোচনকে ট্রিগার করে যা দ্রুত প্রসবের দিকে পরিচালিত করে। শিশুর বৃদ্ধি এবং গর্ভবতী নারীর স্বাস্থ্যের জন্য স্বাস্থ্যকর খাবার খাওয়া গুরুত্বপূর্ণ হলেও এই সময়ে পেঁপেকে খাবার তালিকায় রাখা যাবে না। কেননা এই ফলে প্যাপেইন রয়েছে যা ভ্রূণকে রক্ষা করে এমন ঝিল্লিকে দুর্বল করে দিতে সক্ষম। এটি বেশিরভাগ আধা-পাকা পেঁপের ক্ষেত্রে ঘটে।

একটি গবেষণায় বলা হয়েছে যে, পেঁপেতে অল্প সায়ানোজেনিক গ্লাইকোসাইড রয়েছে, একটি অ্যামাইনো অ্যাসিড যা মানুষের পাচনতন্ত্রে হাইড্রোজেন সায়ানাইড তৈরি করতে পারে। যদিও উৎপাদিত যৌগের পরিমাণ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়, তারপরও এটি অতিরিক্ত মাত্রায় হলে হার্টের রোগীর ক্ষেত্রে  ক্ষতি ডেকে আনতে পারে।  তাই হার্টের সমস্যায় পেঁপে ঝুঁকি কমালেও  হার্টে সমস্যা থাকা অবস্থায় পেঁপে না খাওয়ায় শ্রেয় । হাইপোথাইরয়েডিজমে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রেও এটি একই ভাবে প্রভাব ফেলতে পারে।

কিডনিতে যাদের পাথর হয়ে থাকে তাদের পেঁপে খাওয়া থেকে বিরত থাকা উচিত। পেঁপেতে রয়েছে ভিটামিন সি । যা অত্যধিক গ্রহণের ফলে ক্যালসিয়াম অক্সালেট কিডনিতে তৈরি করতে পারে পাথর। পাশাপাশি পাথরের আকার বাড়িয়ে তুলতেও সাহায্য করে থাকে, যা পরবর্তীতে প্রস্রাবের মাধ্যমে বের করা কঠিন হয়ে যায়।

পেঁপেতে কাইটিনেস নামক এনজাইম থাকার কারনে ল্যাটেক্স অ্যালার্জিতে আক্রান্ত ব্যক্তিদের পেঁপে থেকে হতে পারে অ্যালার্জি। এনজাইম ল্যাটেক্স খাবারের মধ্যে বিপরীত-প্রতিক্রিয়া ঘটাতে পারে। এর ফলে হাঁচি, শ্বাসকষ্ট, কাশি এবং চোখ দিয়ে পানি পড়ার সমস্যা দেখা দিতে পারে। 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102