শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

আবারো মাস্ক পরা বাধ্যতামূলক করলো যুক্তরাজ্য

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ২৬৬ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য অফিস: বিশ্বব্যাপী করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ ছড়িয়ে পড়ার ফলে আবারও মাস্ক পরা বাধ্যতামূলক করছে ব্রিটিশ প্রশাসন। রোববার ইংল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আগামী মঙ্গলবার থেকে জনপরিবহন ও মার্কেটে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে ইংল্যান্ড।

সাজিদ জাভিদ বলেন, ইংল্যান্ডের চারটি প্রদেশ সম্মত হলে বিদেশ থেকে আসা সবার জন্য যত দ্রুত সম্ভব পিসিআর পরীক্ষা বাধ্যতামূলত করা হবে। 

এদিকে, যুক্তরাজ্যে দুই ব্যক্তির শরীরে করোনার নতুন ধরন ওমিক্রন পাওয়া গেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার এ তথ্য জানিয়েছে।

অন্যদিকে, ওমিক্রন শনাক্তের পর ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সির (ইউকেএইচএসএ) পরামর্শ অনুযায়ী স্থানীয় সময় রোববার ভোর চারটা থেকে মালাউই, মোজাম্বিক, জাম্বিয়া এবং অ্যাঙ্গোলাকে রেডলিস্টে যোগ করবে ব্রিটেন। 

করোনার শক্তিশালী ধরন ওমিক্রন শনাক্ত হওয়ার কারণে শাস্তি পেয়েছ বলে অভিযোগ করেছে দক্ষিণ আফ্রিকা। 

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে,  নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার পর বেশ কয়েকটি দেশ দক্ষিণ আফ্রিকার সঙ্গে বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছে। এটা দক্ষিণ আফ্রিকাকে শাস্তি দেওয়ার মতো বিষয়। 

এদিকে, দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া করোনার নতুন ধরন ওমিক্রন আরও বেশি ভয়ংকর ও শক্তিশালী বলে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ওমিক্রন আনুষ্ঠানিকভাবে ‘উদ্বেগজনক ভ্যারিয়েন্ট’ হিসেবে ঘোষণা দিয়েছে ডব্লিউএইচও।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102