শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

যশোরে নির্বাচনী সহিংসতায় বিদ্রোহী প্রার্থীসহ আহত ৬

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ২৮৩ এই পর্যন্ত দেখেছেন

শাহারুল ইসলাম ফারদিন: যশোরের সীমান্তবর্তী উপজেলা শার্শার বাগআঁচড়া ধাবক পাড়া এলাকায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে আওয়ামীলীগের দু’গ্রুপের সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন। ঘটনাটি নিশ্চিত করেন শার্শা থানার অফিসার ইনচার্জ বদরুল আলম খান।

ঘটনার প্রতিবাদে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী (আনারস মার্কা) আব্দুল খালেকের সমর্থকরা ১৭ই নভেম্বর বুধবার দুপুরে নাভারন-সাতক্ষীরা সড়কের বাগআঁচড়ার সাতমাইল এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। সড়ক অবরোধের ১ ঘন্টা পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। আহতের মধ্যে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন বিদ্রোহী প্রার্থী আব্দুল খালেক খতীব ধাবক (৬৫), তার ছেলে মোস্তাফিজুর ধাবক (৪৫) ও ছোট ছেলে সাইফুজ্জামান ধাবক (৪০)। আহত বাকি চারজন প্রাথমিক চিকৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে।

পুলিশ ও আহত বিদ্রোহী প্রার্থী আব্দুল খালেক জানান, মঙ্গলবার রাতে সাতমাইল গরুহাট শেষ করে আব্দুল খালেক সহ ১০/১২ জন মটরসাইকেলে নির্বাচণী প্রচারনায় যাওয়ার সময় মঙ্গলবার রাত ১১ টায় বাগআঁচড়া বায়তুল মামুর জামে মসজিদের সামনে পৌছালে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র দিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় ৫ টি পালসার মটরসাইকেল ভাংচুর করে। আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী (আনারস মার্কা) আব্দুল খালেকের ছোট ছেলে সাইফুজ্জামান ধাবক এক প্রশ্নের উত্তরে জানান, সাতমাইল বৃহত্তম গরুর হাটের ইজারা নিয়ে পূর্ব শত্রুতার জেরে এ হামলা চালানো হয়েছে। বর্তমানে এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এ ঘটনায় মামলা হয়েছে শার্শা থানায়।

শার্শা থানার অফিসার ইনচার্জ বদরুল আলম খান বলেন, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল খালেকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় আজ দুপুরে মামলা হয়েছে শার্শা থানায়। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102