শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

হতাশার বাজারে আশার আলো ব্যাংকিং খাত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ৪৫৬ এই পর্যন্ত দেখেছেন

অর্থনৈতিক প্রতিবেদক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সেচেঞ্জে (ডিএসই) বেশিরভাগ কোম্পানির দরপতন হলেও বেড়েছে ব্যাংকিং খাতের শেয়ারগুলোর দাম। সোমবার লেনদেনকৃত ৩৭৩ টি কোম্পানির মধ্যে ২২৭টি কোম্পানির দরপতন হলেও ব্যাংকিং খাতের অধিকাংশ কোম্পানির দাম বেড়েছে। এই খাতের ৩২ টি কোম্পানির মধ্যে ২৮ টির দরই আজকে বেড়েছে বিপরীতে কমেছে ২ টির এবং অপরিবর্তিত রয়েছে ২ টি কোম্পানির শেয়ার দর।

ডিএসইতে মোট লেনদেনের ২২.৩৫ শতাংশই ছিলো ব্যাংকিং খাতের দখলে। এই খাতের সবচেয়ে বেশি দাম বেড়েছে ব্র্যাক ব্যাংকের। ব্র্যাক ব্যাংকের শেয়ার দর গতকালের ক্লোজিং প্রাইস ৫১.৪ টাকা থেকে ৯.৯২ শতাংশ বেড়ে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা স্পর্শ করে। 

বাজার সংশ্লিষ্টদের মতে সব খাতের শেয়ার দর কমবেশি বাড়লেও ব্যাংকিং খাতের শেয়ারগুলোর দর তেমন একটা বাড়েনি। তাই তারা বিনিয়োগের জন্য এই খাতটিকে নিরাপদ মনে করছেন। 

এ ব্যপারে পুঁজিবাজার বিশেষজ্ঞ অধ্যাপক আবু আহমেদ বাংলাদেশ জার্নালকে বলেন, সম্প্রতি সূচক ৭ হাজার পয়েন্টে উন্নীত হলেও, সূচকের উত্থানে ব্যাংকিং খাতের কোন ভূমিকা ছিলোনা। এই খাতের শেয়ারগুলোর বিনিয়োগ উপযোগী মূল্য বিনিয়োগকারীদের আকৃষ্ট করছে। 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102