মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

ত্বকে গ্লিসারিন ব্যবহার করলে কী হয় জানেন?

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ৫৩০ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: খসখসে ও রুক্ষ ত্বকে আর্দ্রতা আনতে গ্লিসারিন দুর্দান্ত কাজ করে। সামান্য দু’ এক ফোঁটা গ্লিসারিন হাতে-পায়ে লাগিয়ে নিলেই কয়েক ঘণ্টা পর্যন্ত ত্বক থাকবে আর্দ্র। মুহূর্তেই ত্বকের শুষ্কতা দূর করে এটি। তাই তো শীত আসতেই গ্লিসারিন ব্যবহার করেন সবাই।

তবে জানেন কি গ্লিসারিন ব্যবহার করলে কী হয়? ভয় পাওয়ার কারণ নেই! এটি ব্যবহারের ফলে ত্বকে উপকারিতাই মিলবে। শুধু শীতকালে খসখসে ত্বকে আর্দ্রতা ফেরায় না বরং অন্যান্য অনেক গুণ আছে। জেনে নিন গ্লিসারিনের নানা গুণ সম্পর্কে-

>> প্রতিদিন গ্লিসারিন ব্যবহারে ত্বকের আর্দ্র থাকে। ফলে ত্বক হয় উজ্জ্বল ও কোমল। ত্বক আর্দ্র থাকায় ত্বকে বলিরেখা কম পড়ে।

>> গ্লিসারিন তেলমুক্ত ও নন কমেডোজেনিক। তাই এটি কোনোভাবেই লোমকূপ বন্ধ করে না। তাই গ্লিসারিন ব্যবহার করলে ব্রণের সমস্যা অনেকটাই কমে।

>> গ্লিসারিনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। নিশ্চিন্তে এটি ব্যবহার করা যায়। ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিসট্রেশন বা এফডিএ থেকেও গ্লিসারিনকে সেফ বা সুরক্ষিত আখ্যা দেওয়া হয়েছে।

>> ত্বকের বিভিন্ন ক্ষত বা র্যাশও দ্রুত সারিয়ে তোলে গ্লিসারিন। ত্বকের উপর একটি সুরক্ষা কবচ তৈরি করে এটি।

বিভিন্ন প্রসাধনী ও সাবানেও গ্লিসারিন মেশানো হয়। যাতে ত্বকের আর্দ্রতা বজায় থাকে। তবে কোন কোন প্রসাধনীতে অবশ্যই গ্লিসারিন থাকা উচিত?

>> যাদের ব্রণের সমস্যা আছে তারা গ্লিসারিনযুক্ত ক্লিনজার নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। এমন ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করলে ত্বক কম শুষ্ক হয়।

>> টোনার ত্বকের জন্য খুবই উপকারী। যে কোনো ত্বকের জন্যই গ্লিসারিন দেওয়া টোনার ভালো। গ্লিসারিনযুক্ত টোনার ব্যবহারে ত্বকের অতিরিক্ত তেল ব্যালেন্স করে দেয় গ্লিসারিন।

>> এ ছাড়াও যেসব সানস্ক্রিন, ময়েশ্চারাইজার, ফেস মাস্ক ও সাবানে গ্লিসারিন থাকলে সেগুলো নিঃসন্দেহে ত্বকের জন্য ভালো।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102