রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার — প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন শ্রীমঙ্গলের সরফু বিসিবির পরিচালক নির্বাচিত ১১ জুন অন্ধকার থেকে আলোয় ফেরার দিন—মকিস মনসুর পর্যটন শিল্পের বিকাশে ভারতের পর্যটন ব্যবসায়ীদের শ্রীমঙ্গল সফর বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত মির্জা ফয়সল আমীন শেখ হাসিনার কারামুক্তি দিবস ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রেরণা—মানিক লাল ঘোষ মুজিব বাহিনী নিয়ে মিথ্যাচার ও দালিলিক প্রমান সিলেটে অত‍্যাধিক বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম নির্বাচনে সভা অনুষ্ঠিত বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে সভা অনুষ্ঠিত

পার্শ্ববর্তী ভারতে কমলো জ্বালানি তেলের দাম

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ৪৮২ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: ভারতে জ্বালানি তেলের দাম কমেছে। দেশটির সরকার বৃহস্পতিবার এক ঘোষণায় প্রতি লিটারে ৫ থেকে ১০ রুপি কমানোর এ ঘোষণা দেয়। ভারতের সব রাজ্যে সমান হারে তেলের দাম কমেনি।

ইন্ডিয়া ওয়েল করপোরেশেনের বরাত দিয়ে এনডিটিভি জানায়, ভারতের রাজধানী নয়াদিল্লিতে পেট্রলের দাম ৬ দশমিক ৭ রুপি কমে হয়েছে ১০৩ দশমিক ৯৭ রুপি। সেখানে দাম কমেছে ডিজেলেরও। দিল্লিতে ডিজেলের দাম ১১ দশমিক ৭৫ রুপি কমে হয়েছে ৮৬ দশমিক ৬৭ রুপি।

পর পর সাতবার বাড়ার জেরে দিল্লিতে পেট্রল ও ডিজেলের দাম বুধবার যথাক্রমে রেকর্ড ১১০ দশমিক ৪ রুপি ও ৯৮ দশমিক ৪২ রুপিতে পৌঁছায়।

আবগারী শুল্ক কমানোর কারণে জ্বালানি তেলের এ দাম কমলো। এতে বছরে ভারত সরকারের আর্থিক লোকসান হবে ১ লাখ ৪০ হাজার কোটি রুপি।

নির্ধারিত মূল্য অনুযায়ী বর্তমানে ভারতের শীর্ষ শহরগুলোর মধ্যে মুম্বাইতে পেট্রলের লিটার ১০৩ দশমিক ৯৭ রুপি, ডিজেল ৮৬ দশমিক ৬৭ রুপিতে বিক্রি হচ্ছে।

চেন্নাইতে পেট্রলের লিটার বিক্রি হচ্ছে ১০১ দশমিক ৬৭ রুপি ও ডিজেল ৮৯ দশমিক ৭৯ রুপিতে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে পেট্রলের দাম কমে হয়েছে ১০৪ দশমিক ৬৭ রুপি এবং ডিজেল ৮৯ দশমিক ৭৯ রুপি।

কলকাতা থেকে প্রকাশিত প্রভাবশালী দৈনিক আনন্দবাজার অনলাইনের প্রতিবেদনে বলা হয়, সামনেই ভারতের বেশ কয়েকটি রাজ্যে নির্বাচন। জ্বালানি তেলের দাম নিয়ে আমজনতার ক্ষোভ যে সপ্তমে তা টের পাচ্ছে ভারতের কেন্দ্রে থাকা মোদির সরকার। এর প্রভাব যাতে ভোটে না পড়ে, এ কারণে আগেভাগেই জ্বালানি তেলের শুল্ক কমিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102