বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

মাস্কহীন মোদির আলিঙ্গনে অস্বস্তিতে জাতিসংঘ মহাসচিব

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ১৮৯ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: দিন কয়েক আগে রোমে জি-২০ গোষ্ঠীর বৈঠকে যোগ দিতে গিয়ে একের পর এক রাষ্ট্রনেতাকে আলিঙ্গন করেছেন মোদি। শনিবার ভ্যাটিকানে গিয়েও পোপ ফ্রান্সিসের সঙ্গে আলিঙ্গনবদ্ধ হয়েছিলেন তিনি। এ পর্যন্ত সব ঠিকই ছিল।

কিন্তু গোল বাধল, গত কাল গ্লাসগোয় জলবায়ু সম্মেলনের মঞ্চে। মঞ্চে উঠে মোদি এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন পরস্পর মুষ্টি-স্পর্শ করে সম্ভাষণ করেন। তারপর মোদি এগিয়ে যান গুতেরেসের দিকে। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে জাতিসংঘ মহাসচিবকে আলিঙ্গন (বিয়ার-হাগ) করতে যান মোদি। কিন্তু তাতে তেমন সাড়া দেননি গুতেরেস। বরং তাকে দেখে মনে হচ্ছিল, গোটা বিষয়টি তার মনঃপুত হচ্ছে না।

স্বভাবতই তার সঙ্গে আর নিবিড়ভাবে আলিঙ্গন-বদ্ধ হতে পারেননি মোদি। কিন্তু অন্য রাষ্ট্রনেতাদের সহাস্যে প্রধানমন্ত্রী বুকে টেনে নিয়েছেন, তিনি কানাডার জাস্টিন ট্রুডোই হন বা লুক্সেমবুর্গের জাভিয়ের বেটেল।

মোদির এই আন্তরিকতা নজর এড়ায়নি ব্রিটিশ সংবাদমাধ্যমের। একটি সংবাদমাধ্যমের শিরোনাম, ‘উষ্ণতা বাড়ছে! অস্বস্তিকর মুহূর্তে তৈরি হল যখন প্রধানমন্ত্রী মোদি নিবিড়ভাবে গুতেরেসকে আলিঙ্গন করতে গেলেন।’

প্রশ্ন তোলা হয়েছে, ব্রিটেনে যখন করোনা সংক্রমণ বাড়ছে, তখন দূরত্ব-বিধির তোয়াক্কা করলেন না কেন ভারতের প্রধানমন্ত্রী। তার মুখে মাস্ক কোথায়!

জি-২০ সম্মেলন হোক বা জলবায়ু সম্মেলন- কোথাওই মোদির মুখে মাস্ক তেমনভাবে চোখে পড়েনি। দেশে বিরোধীরা প্রশ্ন তুলছেন, যে প্রধানমন্ত্রী দেশবাসীকে সুযোগ পেলেই মাস্ক পরার পরামর্শ দেন, বিদেশে তার মাস্ক পরতে অনীহা কেন!

তারা মনে করিয়ে দিচ্ছেন, আমজনতা অনেক সময়েই রাষ্ট্রনেতাদের অনুসরণ ও অনুকরণ করেন। আন্তর্জাতিক মঞ্চে মাস্কহীন মোদিকে দেখে কোন বার্তা পেলেন দেশবাসী।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102