মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার তেতুলিয়ায় আমের মুকুলের ঘ্রাণে মধুমাসের আগমনী বার্তা নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ও বাংলা ট্র্যাভেলসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

শ্রীমঙ্গল পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হতে যাচ্ছেন সোহাগ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ৫৯৭ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, এম এ রকিব: মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচনে ৪নং ওয়ার্ডে বিনা প্রতিদন্দিতায় কাউন্সিলর নির্বাচিত হতে যাচ্ছেন সাবেক এমপি পুত্র জাহাঙ্গীর আলম সোহাগ।

তিনি পৌর শহরের পুর্বাশা আবাসিক এলাকার বাসিন্দা শ্রীমঙ্গল-কমলগঞ্জ নির্বাচনী এলাকার সাবেক এমপি ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মো. আহাদ মিয়ার একমাত্র পুত্র।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাযায়, শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল ২ নভেম্বর (বুধবার)। ওই দিন একমাত্র জাহাঙ্গীর আলম সোহাগ ছাড়া আর কোন প্রার্থী ৪ নং ওয়ার্ড থেকে মনোনয়নপত্র জমা দেননি। যদিও আরো ৪ জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেছিলেন।

তাই নির্বাচনী বিধি মোতাবেক আর কোন প্রার্থী ওই ওয়ার্ড থেকে মনোনয়নপত্র জমা না দেয়ায় জাহাঙ্গীর আলম সোহাগ বিনা প্রতিদন্দিতায় নির্বাচিত হতে পারেন।

জাহাঙ্গীর আলম সোহাগ বলেন, ৪ নাম্বার ওয়ার্ডের সকল ভোটার, বাসিন্দা এবং যারা নির্বাচনে প্রতিদন্দিতা করার জন্য মনোনয়নপত্র ক্রয় করেছিলেন সবার কাছে চিরকৃতজ্ঞ। সবার আন্তরিকতায় আমি মুগ্ধ। আমার এলাকার বাসিন্দারা আমাকে এতো ভালবাসে এবং ভালবেসে ৪জন প্রার্থী মনোনয়নপত্র পর্যন্ত জমা দেয়নি। এটি আমার জীবনের অনেক বড় পাওয়া।

আমি চুড়ান্তভাবে কাউন্সিলর নির্বাচিত হলে আমার এলাকার সবাইকে নিয়ে বিশেষ করে অন্য যে চার প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেও জমা করেননি তাদেরকে নিয়ে স্থানীয় পর্যায়ে একটি কাউন্সিলর অফিস করব, এবং অন্যান্য ওয়ার্ড থেকে আলাদা কিছু করার চেষ্টা করব।

এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা তপন জ্যোতি অসিম বলেন, পৌরসভার ৪ নং ওয়ার্ড থেকে মোট ৫জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেছিলেন। এর মধ্যে শুধু জাহাঙ্গীর আলম সোহাগ জমা দেয়ার শেষ দিনে তাঁর মনোনয়নপত্র জমা করেছেন। এখন যাচাই-বাচাই হবে।

যাচাই-বাচাই শেষে ৪ নভেম্বর জানানো হবে কাদের মনোনয়নপত্র সঠিক। এর মধ্যে অনেকের মনোনয়ন বাতিলও হতে পারে। যদি জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র সঠিক থাকে তাহলে তাকে বিনা প্রতিদন্দিতায় কাউন্সিলর নির্বাচিত ঘোষনা করা হবে। তার আগে নয়।

উল্লেখ্য, দীর্ঘ দিন পর বহু প্রতীক্ষিত শ্রীমঙ্গল পৌরসভার নির্বাচন আগামি ২৮নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে। ৯টি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া ২জন হেভিয়েট প্রার্থী মেয়র পদে প্রতিদন্দিতা করছেন।

তারা হলেন সতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র মহসিন মিয়া মধু এবং জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক নৌকা প্রতিক নিয়ে এ নির্বাচনে অংশগ্রহন করছেন।

এখানে সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী ২০ হাজার ৯৯ জন ভোটার রয়েছেন। এরমধ্যে পুরুষ ভোটার ১০হাজার ২শত ৪জন আর মহিলা ভোটার ৯হাজার ৮শত ৯৫ জন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102