মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

ইতালির রোমে বাইডেনের সাথে হাস্যজ্জল মোদি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ২০৬ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতালির রাজধানী রোমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনসহ বিশ্ব নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। জি-২০ সম্মেলনে যোগ দিতে রোমে গেছেন এর সদস্যভুক্ত দেশের প্রধানরা। সম্মেলনের ফাঁকে অনেক বিশ্ব নেতার সঙ্গেই সাক্ষাৎ করেছেন মোদী। তবে জো বাইডেনর সঙ্গে মোদীকে বেশ হাস্যজ্জল দেখা গেছে। আনন্দঘন মুহূর্তে বন্ধুত্ব ও আস্থার মনোভাব প্রদর্শনও করেছেন দু’জনে। খবর এনডিটিভির।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সাক্ষাতের বেশ কয়েকটি ছবি নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন মোদী।

শেয়ার করা ছবিতে দেখা গেছে, জো বাইডেনকে জড়িয়ে ধরে হাঁটছেন ও আলাপচারিতা করছেন তিনি। একে অপরের সঙ্গে দেখা করতে পেরে দুই নেতাকে অনেক হাসি-খুশি দেখা যায়। অন্য আরেকটি ছবিতে দেখা যায় মোদী ম্যাক্রোর সঙ্গেও আলিঙ্গন করছেন। এছাড়া জাস্টিন ট্রুডো ও বরিস জনসনের সঙ্গে সাক্ষাতের প্রাণবন্ত সাক্ষাতের ছবিও শেয়ার করেন মোদী।

পোপ ফ্রান্সিসের সঙ্গেও সাক্ষাৎ করেছেন নরেন্দ্র মোদী। এ সময় তার সঙ্গে ছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পোপের সঙ্গে একান্ত বৈঠক শেষে তাকে ভারতে ভ্রমণের আমন্ত্রণ জানিয়েছেন মোদী। তাদের মধ্যে বৈঠকের নির্ধারিত সময় ২০ মিনিট থকলেও তা শেষ হয় এক ঘণ্টায়।

এর আগে ইতালি সফরে যান মোদী। জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য শুক্রবার (২৯ অক্টোবর) সকালে তিনি রোমে পৌঁছান। শুক্রবার বিকেল সাড়ে ৩টায় ইতালির রাজধানী রোমে মহত্মা গান্ধীর স্মৃতি ফলকে শ্রদ্ধা জানান।

রোমে রওনা হওয়ার আগে মোদী বলেন, করোনা মহামারিতে ধসে পড়া বিশ্ব অর্থনীতির হাল ফেরানোর বিষয়টিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এবারের জি-২০ শীর্ষ সম্মেলনে আফগানিস্তান পরিস্থিতি নিয়েও আলোচনা হতে পারে। ১২ বছর পর এই প্রথম ভারতের কোনো প্রধানমন্ত্রী রোম সফরে গেলেন।

জি-২০ সম্মেলন শেষে প্রধানমন্ত্রী মোদী যুক্তরাজ্যের গ্লাসগোতে জাতিসংঘের জলবায়ুবিষয়ক শীর্ষ সম্মেলন কপ২৬-এ যোগ দেবেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102