বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
প্যারিসে প্রদর্শিত হলো প্রামাণ্যচিত্র ভাসমান জীবন অতিবৃষ্টিতে তলিয়ে গেছে ৪শত হেক্টরের পাকা ফসল মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে পিতার পর বড়ভাইয়ের মৃত্যু প্রেস মিনিস্টার গোলাম মুর্তুজার সাথে বাংলাদেশি-আমেরিকান প্রবাসী কমিউনিটির মতবিনিময় অনুষ্ঠিত ব্রিটিশ নাগরিকত্ব জন‍্য বিয়ে প্রকাশিত ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে প্রধান শিক্ষক আটক পঞ্চগড়ে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু ফুয়েল কার্ড চেক করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলা পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ

অস্ট্রেলিয়াকে ১২৫ রানে আটকে দিলো ইংল্যান্ড

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ২২৩ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের সুপার টুয়েলভে সমান দুই ম্যাচেই জয় নিয়ে তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামে অস্ট্রেলিয়া। ইংলিশদের বোলিং তোপে চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারেনি অ্যারন ফিঞ্চের দল। চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে লড়াই করার মতো পুঁজি পায়নি অসিরা। নির্ধারিত ২০ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১২৫ রান তুলতে সক্ষম হয় অ্যারন ফিঞ্চের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া। 

শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের ২৬তম ম্যাচে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করে অস্ট্রেলিয়া। 

প্রথমে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে যায় অসিরা। ৩.৫ ওভারে দলীয় ১৫ রানে ফেরেন ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ ও গ্লেন ম্যাক্সওয়েল। ওয়ার্নারকে আউট করেন ক্রিস ওকস।

তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা স্টিভেন স্মিথকে ফেরান ক্রিস জর্ডান। চারে ব্যাটিংয়ে নেমে ক্রিস জর্ডানের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল।

৬.১ ওভারে দলীয় ২১ রানে ফেরেন মার্কু স্টয়নিস। ৫১ রানে আউট হন উইকেটকিপার ব্যাটসম্যান ম্যাথু ওয়েড। ১৭.৪ ওভারে ফেরেন অ্যাস্টন অ্যাগার। 

দলের এমন চরম বিপর্যয়ে ইনিংসের শুরু থেকেই দায়িত্বশীলতার পরিচয় দেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ১৯তম ওভারে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ফিঞ্চ। তার আগে ৪৯ বলে ৪টি বাউন্ডারির সাহায্যে দলীয় সর্বোচ্চ ৪৪ রান করে ফেরেন।

এরপর মাত্র ১২ রানে আউট হন প্যাট কামিন্স। ১ রানে রান আউট অ্যাডাম জাম্পা। 

ইংল্যান্ডের হয়ে ক্রিস জর্ডান ১৭ রানে ৩ উইকেট শিকার করেন। ২৩ রানে ২ উইকেট নেন ক্রিস ওকস। 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102