রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার — প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন শ্রীমঙ্গলের সরফু বিসিবির পরিচালক নির্বাচিত ১১ জুন অন্ধকার থেকে আলোয় ফেরার দিন—মকিস মনসুর পর্যটন শিল্পের বিকাশে ভারতের পর্যটন ব্যবসায়ীদের শ্রীমঙ্গল সফর বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত মির্জা ফয়সল আমীন শেখ হাসিনার কারামুক্তি দিবস ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রেরণা—মানিক লাল ঘোষ মুজিব বাহিনী নিয়ে মিথ্যাচার ও দালিলিক প্রমান সিলেটে অত‍্যাধিক বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম নির্বাচনে সভা অনুষ্ঠিত বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে সভা অনুষ্ঠিত

কলকাতার হাইকোর্ট চত্বরে গুলির শব্দে আতঙ্ক

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ৪৩০ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কলকাতা হাইকোর্ট চত্বরে বুধবার সকালে আচমকা গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে জানা যায়, হাইকোর্টে কর্তব্যরত এক পুলিশ সদস্যের বন্দুক থেকেই ভুলবশত ওই গুলি বেরিয়ে গিয়েছিল।  খবর আনন্দবাজার পত্রিকার।

ঘটনাটি যখন ঘটে, তখন বিচারপতি ও আইনজীবীরা আদালতে এসে পৌঁছাননি। ওই ঘটনায় কোনো ক্ষতি হয়নি বলেও পুলিশ জানিয়েছে।

হাইকোর্টে এজলাস শুরুর আগে নিরাপত্তা ও অন্য দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা কাজে যোগ দেন। প্রতিদিনের মতো বুধবারও তারা প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় কয়েকজন পুলিশ কর্মী তাদের আগ্নেয়াস্ত্রে গুলি ভর্তি করছিলেন।

তখনই হঠাৎ করে এক কনস্টেবলের এসএলআর রাইফেল থেকে গুলি বেরিয়ে যায়। ওই গুলিটি গিয়ে লাগে হাইকোর্ট থানার মালখানার ছাদে। ওই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয় অন্য পুলিশ সদস্যদের মধ্যে।

উচ্চপদস্থ অফিসাররা তা জানতে পেরে তৎক্ষণাৎ ওই কনস্টেবলকে সেখান থেকে সরিয়ে দেন। তার পর থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় ওই পুলিশ সদস্যকে। খতিয়ে দেখা হয় সিসিটিভি ফুটেজও।

প্রাথমিকভাবে এটিকে নিছক দুর্ঘটনা বলে মনে করছেন লালবাজারের পুলিশ কর্মকর্তারা। তাদের মতে, বন্দুকে ঠিকমতো গুলি ভরা হয়েছে কিনা তা পরীক্ষা করতে গিয়েই ওই দুর্ঘটনাটি ঘটে।

আপাতত ওই কনস্টেবলকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে তার মানসিক অবস্থাও।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102