বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

সূচকের ঊর্ধ্বমুখী উত্থানে কমেছে লেনদেন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ৪৪২ এই পর্যন্ত দেখেছেন

অর্থনৈতিক ডেস্ক: গতকাল সোমবার বড় পতন হলেও মঙ্গলবার (২৬ অক্টোবর) বড় উত্থান হয়েছে শেয়ারবাজারে। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ১২০ পয়েন্ট কমেছিল। ঠিক সেই পরিমাণ সূচকই আজ বেড়েছে। সূচকের সাথে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে কমেছে।

আজ মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২০.৪৮ পয়েন্ট বা ১.৭৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে সাত হাজার ০০৫.৭৮ পয়েন্টে। ডিএসইতে আজ এক হাজার ৩৮৬ কোটি ৯১ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৮৩ কোটি ৫২ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল এক হাজার ৪৭০ কোটি ৪৩ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৩৪০টির বা ৯০.৪২ শতাংশের। শেয়ার দর কমেছে ২২টির বা ৫.৮৫ শতাংশের এবং ১৪টির বা ৩.৭৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আজ ৪১ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102