সোমবার, ০৪ মে ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

রূপচর্চায় ‘চড়’ এর উপকার!

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ২১৬ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: এমন একটা সময় ছিল যখন খাওয়া দাওয়ায় অনীহা হোক বা পড়াশোনায় অমনোযোগিতা সমাধান ছিল একটাই মায়ের হাতের চড়। পিটুনি খেয়ে তো কেঁদে ভাসিয়েছেন অথচ জানেন কি, ভালো সুন্দর ত্বক পেতে এই চড়ের উপকারিতা কত? চলুন তাহলে জেনে নেই কি করে চড় আপনাকে দেবে স্বাস্থ্যোজ্জ্বল সুন্দর ত্বক-

বলিরেখা দুর করতেএকটি নির্দিষ্ট বয়সের পর ত্বকে বলিরেখা দেখা দেয়। আজকাল পরিবেশ দূষণ, ভেজাল খাদ্যগ্রহণ ইত্যাদি নানা কারণে সময়ের আগেই ত্বকে বলিরেখার ছাপ পড়ে। কিন্তু এ প্রক্রিয়া ত্বরান্বিত করতে কিন্তু চড়ের বিকল্প নাই। চড়ের আঘাত ত্বককে কোলাজেন উৎপাদনে সহায়তা করে। ফলশ্রুতিতে ত্বকে বলিরেখা কম পড়ে। তবে ভুলেও জোরে মারতে যাবেন না যেন, এতে আলাদা করে কোন সুফল নেই!

রক্ত চলাচলে সহায়তা করে চড় দিতে হলে ত্বকে আঙুল ও তালুর আঘাত করতে হয়। আঘাতে ত্বকের রক্ত চলাচল বেড়ে যায়। ফলশ্রুতিতে ত্বকের স্বাস্থ্য সুন্দর ও উজ্জ্বল হয়। তাই রোজ হালকা করে ত্বকে আঘাত করতে পারেন।

নতুন কোষ তৈরি রক্ত চলাচলই শুধু নয় নতুন কোষ তৈরিতেও এ পদ্ধতি অত্যন্ত কার্যকর। ত্বকে আলতো চড়ে ত্বকে নতুন কোষ তৈরি হয়।

মোলায়েম ত্বক ত্বকের রুক্ষতা কমাতেও এই পদ্ধতির জুড়ি নেই। নিয়মিত ত্বকে আলতো চড়ে ত্বক সুন্দর ও মোলায়েম হয়ে উঠবে। এছাড়াও ত্বকে শুধু ক্রিম মাখলেই চলেনা, এতে ত্বক ক্রিম শোষণ করতে পারেনা। তাই, ক্রিম মেখে আলতো চড় দিন ত্বকে। এতে করে ত্বক থাকবে নরম ও মোলায়েম।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102