মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

যুক্তরাজ্য প্রশাসন এমপিদের নিরাপত্তা বাড়াচ্ছে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ১৯৮ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য অফিস: যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ দলের এক এমপিকে হত্যার ঘটনার পর অন্যান্য এমপিদের নিরাপত্তা বাড়ানো হচ্ছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রোববার জানিয়েছেন, এমপিদের নিরাপত্তা বাড়ানো হবে। এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত শুক্রবার পূর্ব লন্ডনের বেলফায়ার মেথডিস্ট গির্জায় ডেভিড অ্যামসকে হত্যা করা হয়। একের পর এক ছুরিকাঘাতে নিহত হন তিনি। যুক্তরাজ্যে গত পাঁচ বছরের মধ্যে এ নিয়ে দু’জন সংসদ সদস্য হামলার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন। অ্যামস নিহত হওয়ার পর দেশটির রাজনীতিবিদদের নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হচ্ছে।

৬৯ বছর বয়সী ডেভিড অ্যামস দেশটির সাউথেন্ড ওয়েস্টের সংসদ সদস্য ছিলেন। বেলফায়ার মেথোডিস্ট গির্জায় নির্বাচনী দলের সঙ্গে দেখা করার সময় তার ওপর হামলা চালানো হয়।

অ্যামসের হত্যাকাণ্ডের পর থেকেই এমপিরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এর আগে ব্রেক্সিট নিয়ে এক গণভোটের সময় লেবার পার্টির এমপি জো কক্স একই ধরনের হামলার শিকার হন।

এক বিবৃতিতে ডেভিড অ্যামসের হত্যার ঘটনাকে ‘সন্ত্রাসী কাণ্ড’ বলে উল্লেখ করেছে দেশটির পুলিশ। এর সঙ্গে ইসলামি চরমপন্থার যোগসূত্র থাকতে পারে বলেও দাবি করেছেন তারা। তদন্তের অংশ হিসেবে পুলিশ লন্ডনের দুটি ঠিকানায় তল্লাশি চালাচ্ছে এবং এই প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানানো হয়েছে। পুলিশের ধারণা, গ্রেফতার হওয়া ব্যক্তি একাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন।

ডেভিড অ্যামসকে হত্যার পর আইন প্রণেতাদের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল। তিনি স্কাই নিউজকে বলেন, এমপিদের নিরাপত্তা ব্যবস্থায় আমাদের যে কোনো সীমাবদ্ধতা খুঁজে বের করে তা ঠিক করতে হবে।

তিনি বলেন, পুলিশ এবং সংসদীয় কর্তৃপক্ষ বিভিন্ন পরিবর্তন নিয়ে কাজ করছে এবং তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে এমপিদের সঙ্গেও আলোচনা করা হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন কর্মকর্তার সূত্র দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বলছে, সন্দেহভাজনের নাম আলি হারবি আলি। এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই সন্দেহভাজন সোমালি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102