বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ক্লিনটন হাসপাতালে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১
  • ৪২৯ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। তার মুখপাত্র অ্যাঞ্জেল ইউরেনা জানিয়েছেন, তিনি ক্যালিফোর্নিয়ার ইউসি আয়ারভিন মেডিকেল সেন্টারে স্থানীয় সময় মঙ্গলবার ভর্তি হয়েছেন। তবে এটি ‘কোভিড সংক্রান্ত জটিলতা’ নয় বলেও জানানো হয়েছে। খবর বিবিসির।

অ্যাঞ্জেল ইউরেনা বলেন, ৭৫ বছর বয়সী ক্লিনটনের স্বাস্থ্যের অবস্থার দ্রুতই উন্নতি হচ্ছে। তিনি ভালোই আছেন। কিন্তু এটি এখনো পরিষ্কার নয় যে, তাকে কেন হাসপাতালে ভর্তি হতে হলো। বিল ক্লিনটনের হার্টের সমস্যার আছে।

চিকিৎসকরা জানিয়েছেন, পর্যবেক্ষণের জন্য তাকে হাসপাতালেই রাখা হবে। মুখপাত্র ইউরেনা বলেন, ‘দুই দিনের চিকিৎসার পরও তার রক্তের সাদা কণিকা কমছে। তবে তিনি অ্যান্টিবায়োটিকে ভালো সাড়া দিচ্ছেন।’

ক্লিনটনের হৃদরোগ বিশেষজ্ঞসহ নিউইয়র্কের চিকিৎসক দলও হাসপাতালের চিকিৎসকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। তারা আশা করছেন, দ্রুতই হাসপাতাল থেকে ছাড়া পাবেন যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্ট।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102