শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

ফ্রান্সে ট্রেনে কাটা পড়ে ৩ অভিবাসী নিহত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ১৯৫ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সে ট্রেনে কাটা পড়ে তিন অভিবাসী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরেকজন। নিহতদের তিনজনই আফ্রিকার আলজেরিয়ার অভিবাসী।

মঙ্গলবার ভোর ৫টায় প্যারিস থেকে ৭৮৯ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ফ্রান্স-স্পেন সীমান্তে ফ্রান্সের Saint Jean de Luz ট্রেন স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। 

ফ্রান্স পুলিশ জানিয়েছে, বেশকিছু অভিবাসী রাতে ট্রেনলাইনে ঘুমিয়েছিল। সকালে তারা ঘুমন্ত থাকা অবস্থায় ট্রেন আসলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজনের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। গুরুতর আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102