

যুক্তরাজ্য অফিস: বিপুল উৎসাহ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হলো এটি এন বাংলা ইউকের ১৫তম বর্ষপুর্তি।
গত বুধবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের এটি এন বাংলা ইউকের স্টুডিওতে আয়োজিত বর্ষপূর্তির এ উৎসবে সামিল হয়েছিলেন বিলেতে বাংলা মিডিয়ায় কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, মিডিয়া কর্মীসহ এ টি এন বাংলা পরিবারের সদস্য বৃন্দ, শুভানুধ্যায়ি ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্বরা।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে এটিএন বাংলা ইউকের সিইও হাফিজ আলম বক্স গত ১৫ বছর ধরে সকলকে এটিএন বাংলার পাশে থাকার জন্য কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, বহু চড়াই উৎরাই পেরিয়ে আজ আমরা সুদৃঢ়ভিত্তির ওপর দাঁড়িয়ে আছি দর্শকদের সমর্থন নিয়ে।
উল্লেখ্য, টেলিভিশনটি দর্শক প্রিয়তায় বর্তমানে শীর্ষে রয়েছে। মানসম্মত অনুষ্ঠানের কারনে বর্তমানে এই টেলিভিশন চ্যানেলটি দর্শকদের প্রথম পছন্দ।

তিনি বলেন, এটি তার বা তার দক্ষ কর্মঠ কর্মীবাহিনীর কথা নয়, এই পরিসংখ্যান ব্রডকাস্টার অডিয়েন্স রিচার্স বোর্ড সংক্ষেপে বারবের রিপোর্ট এ প্রকাশ হয়েছে।
যে কেউ গুগলে সার্চ দিয়ে এই রিপোর্ট দেখতে পারেন, বর্তমানে এটিএন বাংলার অবস্থানবাংলাদেশী চ্যানেল গুলোর মাঝে শীর্ষে। টিভি উপস্থাপিকা উর্মি মাজহারের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে এটিএন বাংলা ইউকের ১৫ বছরের পথচলার ওপর একটি বিশেষ ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্যে লন্ডন বারা অব নিউহ্যাম কাউন্সিলের ডেপুটি স্পিকার কাউন্সিলর মোমতাজ খান প্রতিষ্ঠানটির দক্ষকর্মী বাহিনী নিয়ে প্রধান নির্বাহীর এগিয়ে যাবার ভূয়সী প্রশংসা করেন।এটিএন বাংলাকে নিয়ে আরো বহুদূরএগিয়ে যাওয়ার প্রত্যশা ব্যক্ত করেন।

লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক ও বর্তমান দুই সভাপতি যথাক্রমে সৈয়দ নাহাস পাশা ও এমদাদুল হক চৌধুরী কমিউনিটিরসুখে দুঃখেপাশে থাকার জন্য এটিএন বাংলার প্রাণখোলা প্রশংসা করেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা জানিয়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাপ্তাহিক জনমত এর সহ সম্পাদক মোসলেহ উদ্দিন আহমদ, সাপ্তাহিক বাংলা পোস্ট সম্পাদক ব্যারিস্টার তারেক আহমদ চৌধুরী, জেএমজি কার্গোর মনির আহমদ, সাংবাদিক আব্দুল মুনিম জাহেদী ক্যারল এবং সংগীত শিল্পী সইফুল উদ্দিন।
পরিচয় পর্ব শেষে আগত অতিথিদের এবং পরিবার সদস্যদের সঙ্গে নিয়ে কেক কাটেন সিইও হাফিজ আলম বক্স।
প্রতিষ্টাবার্ষিকীর শুভেচ্ছা জানাতে ফুল আর শুভেচ্ছা বার্তা নিয়ে এটি এন বাংলার স্টুডিওতে আসেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মুহিব চৌধুরী, প্রেসক্লাবের ট্রেজারার আ স ম মাসুম, আইটি সম্পাদক সালেহ আহমদ, নির্বাহী সদস্য রুপী আমিন সহ আরও অনেকে।
অনুষ্ঠানের দ্বিতীয় অংশে গানের আসর জমিয়ে রাখেন শিল্পী সইফুল উদ্দিন, বাউল শহীদ, হাসি রানী ও বার্মিংহাম থেকেআগত সাইফুল রাজা চৌধুরী পথিক। এটিএন বাংলা ইউকে পরিবার এর সদস্য সিনিয়র সাংবাদিক মোস্তাক আহমদ বাবুল অনুষ্ঠানে উপস্থিত এটিএন বাংলা পরিবারের সদস্যদেরকে পরিচয় করিয়ে দেন।
হেড অব মার্কেটিং আদিল চৌধুরীর বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।অনুষ্ঠানটি দর্শকদের উপভোগ করার সুবিধার্থে এ টি এন বাংলার ফেসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেলে লাইভ সম্প্রচার করা হয়েছে।