সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা

৫৬টি দেশে ১০ শতাংশ লোকও করোনা টিকা পাননি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ১৯৮ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: সেপ্টেম্বরের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) বিশ্বের বিভিন্ন দেশের লোকজনকে টিকার আওতায় নিয়ে আসার যে লক্ষ্য নির্ধারণ করেছিল, তা পূর্ণ হয়নি। বিশ্বের অন্তত ৫৬টি দেশের ১০ শতাংশ লোককেও করোনা টিকা দেয়া সম্ভব হয়নি। মূলত টিকার সরবরাহের ঘাটতির কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বুধবার সিএনবিসি এ খবর জানায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক কর্মকর্তা মঙ্গলবার জানান যে, কোভিড-১৯ এর কারণে টিকা গ্রহণ না করা ব্যক্তিরা ‘অপ্রয়োজনীয়ভাবে’ মারা যাচ্ছেন। বিশ্বব্যাপী টিকার সংকটের কারণে এ পরিস্থিতি সৃষ্টি হচ্ছে বলে জানান তিনি। 

হু এর কর্মকর্তা মারিয়া ভ্যান কেরখোভ জানান, সেপ্টেম্বরের মধ্যে হু বিশ্বের বিভিন্ন দেশের লোকজনকে টিকার আওতায় আনার যে লক্ষ্য নির্ধারণ করেছিল, তা পূর্ণ হয়নি। বিশ্বের অন্তত ৫৬টি দেশে ১০ শতাংশ লোককেও টিকার আওতায় আনা যায়নি। 

তিনি বলেন, ‘এ লক্ষ্য পূরণ না করাটা হৃদয়বিধারক; এটা আরও বেশি কিছু; হতাশার চেয়েও বেশি।’ তিনি বলেন, যদি আমরা ৬০০ কোটির বেশি ভ্যাকসিন ব্যবহার করতে পারতাম, যা এ সময়ে প্রয়োজন, তাহলে পরিস্থিতি একেবারেই আলাদা হতো।’ 

মারিয়া ভ্যান কেরখোভ জানান, এটা এখন পরিষ্কার যে, কোভিড ভ্যাকসিন নিরাপদ এবং এটা হাসপাতালে ভর্তি ও মৃত্যুর ঝুঁকি কমায়। তিনি বলেন, ‘এটা (টিকা) এখন সবার কাছে পৌঁছে দেয়াটাই প্রয়োজন।’ 

টিকা সবার কাছে না যাওয়ায় কি হচ্ছে, সে প্রসঙ্গে তিনি বলেন, ‘এর ফলে লোকজন অপ্রয়োজনীয়ভাবে মারা যাচ্ছেন।’ অনেকটা মার্কিন স্বাস্থ্য কর্মকর্তাদের কথার সুরে মিল রেখে মারিয়া ভ্যান কেরখোভ বলেন, বিশ্বে এখন যারা করোনায় মারা যাচ্ছেন, তারা ভ্যাকসিন গ্রহণ করেননি। 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102