বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেসম‍্যন সুয়ালওয়েলের পদত্যাগ

সূচক বাড়লেও কমেছে লেনদেন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ৪৪৭ এই পর্যন্ত দেখেছেন

অর্থনৈতিক ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস আজ মঙ্গলবার সামান্য উত্থানে শেষ হয়েছে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। ডিএসইতে সূচক সামান্য বাড়লেও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে কমেছে। 

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩.৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে সাত হাজার ৩৩১.৩৯ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ০.৬৮ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১২.৮৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৫৯৪.৪২ পয়েন্টে এবং দুই হাজার ৭৭৮.১২ পয়েন্টে।

ডিএসইতে আজ দুই হাজার ৩৫২ কোটি ৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৪০৩ কোটি ১৬ লাখ টাকা কম। গতকাল লেনদেন হয়েছিল দুই হাজার ৭৫৫ কোটি ২০ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭৫টির, শেয়ার দর কমেছে ২৬৯টির এবং ৩২টি শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

দর বাড়ার তালিকায় থাকা ৭৫টি কোম্পানির মধ্যে ৫৫ টি ছিলো এ ক্যাটাগরির, ১১ টি বি ক্যাটাগরির, ৩টি  এন ক্যাটাগরির এবং বাদবাকি ৬ টি ছিলো জেড ক্যাটাগরির। 

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৯.৮৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২১ হাজার ৪৩৩.২৭ পয়েন্টে। সিএসইতে আজ ৩১৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭০টির দর বেড়েছে, কমেছে ২১৮টির আর ৩০টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে আজ ৮৯ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102