মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

বিশ্বের প্রভাবশালী ধনকুবের, রাজনীতিকদের গোপন তথ্য ফাঁস

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ২২৬ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের ৩০টি দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতা, ১০০ এর বেশি ধনকুবেরসহ ৩০০ শতাধিক সরকারি কর্মকর্তার গোপন অর্থ লেনদেনের তথ্য ফাঁস হয়েছে। এর নাম দেওয়া হয়েছে প্যান্ডোরা পেপারস 

পানামা, দুবাই, মোনাকো, সুইজারল্যান্ড ও ব্রিটিশ ভার্জিনিয়া দ্বীপপুঞ্জের মতো দেশ ও অঞ্চলের বিভিন্ন কোম্পানিতে প্রভাবশালীরা যে অর্থ রেখেছেন ও গোপন লেনদেন করেছেন সেসব তথ্য ফাঁস হয়েছে।

এ সব কোম্পানির এক কোটি ১৯ লাখ নথি বিশ্লেষণ করে খবর প্রকাশ করেছে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান, বিবিসিসহ কয়েকটি সংবাদমাধ্যম।

বিবিসি বলছে, অফশোর কোম্পানিগুলোতে বিনিয়োগকারী হিসেবে যাদের নাম পাওয়া গেছে তাদের মধ্যে রয়েছেন জর্ডানের বাদশা দ্বিতীয় আব্দুল্লাহ, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলনস্কি প্রমুখ। 

ফাঁসকৃত নথিতে দেখা গেছে, জর্ডানের বাদশা দ্বিতীয় আব্দুল্লাহ গোপনে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও মালিবুতে ১০ কোটি ডলারের সম্পদ করেছেন।

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও তার স্ত্রী লন্ডনে একটি অফিস কেনার সময় তিন লাখ ১২ হাজার পাউন্ড কর ফাঁকি দিয়েছেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মোনাকোয় গোপন সম্পদ এবং চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী আন্দ্রেজ বেবিসের ফ্রান্সে দুই কোটি ২০ লাখ ডলার দিকে প্রাসাদ কেনার তথ্য বেরিয়ে এসেছে।

এছাড়া আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ পরিবার চলতি বছর যুক্তরাজ্যে ৪শ মিলিয়ন পাউন্ডের বাণিজ্য করেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলনক্সি একটি অফশোর কোম্পানিতে ২৫ শতাংশ মালিনাকান কিনেছেন। 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102