সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

ওজন কমাতে রসুনের গুরুত্ব

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ২২৯ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: ওজন কমানোর জন্য অনেকেই নানা ধরনের পদ্ধতি অবলম্বন করে থাকে। কেউ কঠোর ডায়েট অনুসরণ করেন আবার কেউ কেউ জিমে গিয়ে ঘাম ঝড়ান। তবে শরীরের ওজন একবার বেড়ে যাওয়া শুরু করলে সেটা নিয়ন্ত্রনে রাখা কঠিন হয়ে পরে। বিশেষ করে পেটের চর্বি, এটা কমানো বেশি কঠিন। যদিও ওজন কমাতে ব্যায়াম ও ডায়েট দু’টোই দরকার। তবে ওজন কমানোর জন্য ডায়েটে পুষ্টিকর খাবার রাখাটাও জরুরি। 

বিশেষজ্ঞদের মতে, ৭০ শতাংশ পুষ্টিকর খাদ্য ও ৩০ শতাংশ ব্যায়ামের মাধ্যমেই আপনি সহজেই ওজন কমাতে পারবেন। বর্তমানে ওজন কমানোর জন্য ডায়েট সম্পর্কে জানতে আপনি ইন্টারনেটে হাজারও আর্টিকেল, ভিডিও ইত্যাদি খুঁজে পাবেন।

যদিও সব ডায়েট সবার জন্য উপযুক্ত নয়। তবে কিছু সহজ ডায়েট ট্রিকস অনুসরণ করলে বিস্ময়কর কাজ করতে পারে। যেমন খালি পেটে রসুন খাওয়ার উপকারিতা সবাই কমবেশি জানেন। তবে অতিরিক্ত ওজন কমাতেও এই রান্নাঘরের উপাদানটি বেশ কার্যকর। রসুন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এটি রক্তনালীকে শিথিল করে, রক্তচাপ কমায়, রক্তপ্রবাহ বাড়ায় ও রক্তনালীকে ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে বাঁচায়।

এক কোয়া রসুন খেলে আপনার হৃদরোগের ঝুঁকি কমবে। এছাড়াও রসুনে আছে ভিটামিন বি ৬, ভিটামিন সি, ফাইবার, ক্যালসিয়াম ও ম্যাঙ্গানিজের মতো গুরুত্বপূর্ণ উপাদানসমূহ।

ওজন কমানোর জন্য রসুন যেভাবে কাজ করে-

রসুনে থাকা একাধিক পুষ্টি উপাদান শরীরের অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করে। স্বাস্থ্যকর খাবার ও নিয়মিত শরীরচর্চার সঙ্গে সকালে খালি পেটে রসুন খেলে দ্রুত ওজন কমবে। এটি শক্তির মাত্রা বাড়িয়ে দেয় ও অতিরিক্ত ক্যালোরি পোড়াতে সাহায্য করে। রসুনে থাকা পুষ্টিগুণ বিপাকক্রিয়ার হার বাড়ায়। যা ওজন কমানোর লক্ষ্যকে সমর্থন করে। খালি পেটে রসুন খেলে পেট দীর্ঘক্ষণ ভরা থাকে। এটি অতিরিক্ত খাওয়া থেকে বিরত রাখে। এ কারণে দ্রুত ওজন কমে। জার্নাল অব নিউট্রিশনে প্রকাশিত গবেষণায় দেখা গেছে, রসুন চর্বি পোড়াতে সহায়ক ভূমিকা পালন করে।

রসুনে ডিটক্সিফাইং বৈশিষ্ট্যও আছে। যা শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করে, যা হজমে বাঁধা দেয়। এর ফলে অতিরিক্ত ওজনও কমতে শুরু করে।

প্রতিদিন সকালে খালি পেটে রসুনের ২টি কোয়া চিবিয়ে খেতে পারেন। যদি বমি বমি ভাব বা কোষ্ঠকাঠিন্য অনুভব করেন তাহলে এড়িয়ে যান।

গর্ভবতী নারী, শিশু, নিম্ন রক্তচাপ, রক্তক্ষরণজনিত রোগ ও ডায়াবেটিস রোগীদের খালি পেটে রসুন খাওয়া থেকে বিরত থাকবেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102