সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

রিং আইডির পরিচালক সাইফুল ২ দিনের রিমান্ডে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ২৮২ এই পর্যন্ত দেখেছেন

আদালত রিপোর্টার: ই-কমার্স ব্যবসায় নামা আলোচিত প্রতিষ্ঠান রিং আইডি’র পরিচালক সাইফুল ইসলামের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

শনিবার (২ অক্টোবর) বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াসির আহসান চৌধুরী এই রিমান্ড মঞ্জুর করেছেন।

সাইফুল ইসলামকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির উপ-পরিদর্শক সোহেল রানা। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামির দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে রাজধানীর গুলশান থেকে রিং আইডির পরিচালক সাইফুল ইসলামকে (৪১) গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

রিং আইডিতে বিনিয়োগ করে প্রতারিত হয়েছেন- এমন অভিযোগে গত ৩০ সেপ্টেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনে রিং আইডির বিরুদ্ধে মামলা করেন এক ব্যক্তি। ওই মামলায় সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102