মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

সাবেক ফরাসি প্রেসিডেন্ট সারকোজির ১ বছর জেল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ২২০ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: ২০১২ সালের নির্বাচনী প্রচারণায় অবৈধ অর্থায়নের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি। এ ঘটনায় তাকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন প্যারিসের একটি আদালত।

আদালতের প্রসিকিউটররা সারকোজির বিরুদ্ধে ২০১২ সালের নির্বাচনী প্রচারণায় নির্ধারিত ব্যয়সীমা ২ কোটি ২৫ লাখ ইউরোর প্রায় দ্বিগুণ ব্যয় করার অভিযোগ তোলেন। এ খরচ লুকাতে তিনি একটি জনসংযোগ সংস্থাকে ব্যবহার করেন। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন সাবেক প্রেসিডেন্ট। দ্বিতীয় মেয়াদে নির্বাচনী প্রচারণার সময় ব্যয়কৃত অর্থের ব্যাপারে তিনি কিছু জানেন না বলে আদালতে জানান।

আদালত বলেছে, সারকোজিকে অতিরিক্ত ব্যয় সম্পর্কে সতর্ক করা হয়েছিল। কিন্তু তিনি কথা শোনেনি। এমনকি তার নির্বাচনী প্রচারণা টিম যে খরচের সীমা ছাড়িয়ে যাচ্ছে সেটি তিনি জানতেন। সারকোজির আইনজীবীরা জানিয়েছেন, তারা এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন। ফলে তার সাজা স্থগিত হতে পারে। বিবিসি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102