শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

দ্রুত গর্ভধারণ করতে চাইলে যা মানা জরুরি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯৬ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: বর্তমানে অনেকেই কর্মব্যস্ত জীবনে দেরি করে সন্তান নিতে চান। তবে যখন সন্তান নেওয়ার আশা করেন তখন অনেক চেষ্টা করেও গর্ভধারণ করা সম্ভব হয় না। এজন্য অনেকেই হতাশ হয়ে পড়েন।

এর প্রভাব পড়ে শরীরের উপরও। এ কারণে গর্ভধারণে আরও সময় লেগে যায়। তবে কিছু নিয়ম মানলেই গর্ভধারণে পথচলা আরও মসৃণ হতে পারে। জেনে নিন গর্ভধারণের আগে যে বিষয়গুলো মানা জরুরি-

>> গর্ভ নিয়ন্ত্রণের ওষুধ খাওয়া বন্ধ করুন। ওষুধ বন্ধ করে দেওয়ার পরও শরীরের স্বাভাবিক ঋতুচক্রে ফিরতে সময় লাগবে অন্তত ৩ মাস। তাই আগে থেকেই পরিকল্পনা করুন।

>> মাসের কোন দিনগুলোতে যৌনমিলন করলে গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বাড়িয়ে দিতে পারে তা জানতে হবে। মাসিকের শুরু থেকে ১৩ বা ১৪ দিন পর্যন্ত শরীর সবচেয়ে বেশি প্রস্তুত থাকে। তাই এ সময় চেষ্টা করুন।

>> কীভাবে সঙ্গমে লিপ্ত হচ্ছেন গর্ভধারণের ক্ষেত্রে তারও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কীভাবে সঙ্গম করলে অন্তঃসত্ত্বা হওয়ার সম্ভাবনা বাড়ে তার পরামর্শ নিন স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে।

>> সঙ্গমের সুবিধার্থে কখনও লুব্রিকেন্ট ব্যবহার করবেন না। এতে শুক্রাণুর কার্যকারিতা কমে যায়।

>> সন্তানধারণের সম্ভাবনা কমিয়ে দিতে পারে তামাক। তাই যত দ্রুত সম্ভব ধূমপান বন্ধ করুন। এতে ভবিষ্যতেও আপনার সুস্থ সন্তান ধারণে সুবিধা হবে।

>> অতিরিক্ত ওজন শরীরে নানা রকম জটিলতা তৈরি করে। তাই ওজন নিয়ন্ত্রণ রাখুন।

>> পুষ্টিকর খাবার খান ও নিয়মিত শরীরচর্চার দিকে নজর দিন। ওজন বেশি হলে গর্ভপাতের আশঙ্কাও বাড়ে। আবার গর্ভধারণেও দেরি হয়।

সূত্র: প্যারেন্টস

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102