রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

এ্যামিতে ‘দ্য ক্রাউন’ ও ‘টেড ল্যাসো’র জয়জয়কার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ১৯৯ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: নেটফ্লিক্সের রয়্যাল ড্রামা ‘দ্য ক্রাউন’ ও অ্যাপল টিভির কমেডি ‘টেড ল্যাসো’ চলতি বছরের এ্যামি অ্যাওয়ার্ড জিতেছে। স্থানীয় সময় রোববার এ পুরস্কার ঘোষণা করা হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ‘দ্য ক্রাউন’কে সেরা ধারাবাহিক নাটকের পুরস্কার দেয়া হয়েছে। এ বছর অভিনয়ের জন্য পুরস্কার জিতেছেন গিলিন এন্ডারসন, ওলিভিয়া কোলম্যান, জোস ও’কনোর ও তোবিয়াস মেঞ্জিস।

কুইন এলিজাবেথ-২ ধারবাহিকে অভিনয়ের জন্য পুরস্কার জিতেন ওলিভিয়া কোলম্যান। এ প্রসঙ্গে অভিনেতা কোলম্যান বলেন, ‘দারুণ এ পরিবারের সঙ্গে বেশ অসাধারণ একটি ভ্রমণের সমাপ্তি হলো।’

স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে ৭৩তম এ্যামি অ্যাওয়ার্ড ঘোষণার অনুষ্ঠান হয়। বিজয়ীদের মধ্যে মিশেলা কোলসহ বেশ কয়েকজন ব্রিটিশ অভিনেতাও রয়েছেন।

এ বছর স্বল্পদৈর্ঘ্য নাটকের জন্য সেরা অভিনেতার এ্যামি জিতেছেন বিখ্যাত অভিনেত্রী কেট উইনসলেট ও এয়্যান ম্যাকগ্রেগর।

ব্রেট গোল্ডস্টেইন ও হান্নাহ ওয়াডিংহ্যাম

সেরা পার্শ-অভিনেতার পুরস্কার জিতেছেন ব্রেট গোল্ডস্টেইন ও হান্নাহ ওয়াডিংহ্যাম। ‘টেড ল্যাসো’তে অভিনয়ের জন্য তাদের এ পুরস্কার দেয়া হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102