মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

আমি কানাডা সরকারে প্রথম বাংলাদেশি মন্ত্রী: বিল ব্লেয়ার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ২০৫ এই পর্যন্ত দেখেছেন

রাকিব কানাডা থেকে: নিজেকে কানাডায় ‘প্রথম বাংলাদেশি মন্ত্রী’ হিসেবে দাবি করেছেন ফেডারেল জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী বিল ব্লেয়ার।

তিনি বলেন, প্রধানমন্ত্রী (জাস্টিন ট্রুডো) যখন আমাকে মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন, তখন আমি তাকে বলেছি-আমি হচ্ছি কানাডিয়ান সরকারে প্রথম বাংলাদেশি মন্ত্রী। কারণ আমি সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশি কানাডিয়ানদের প্রতিনিধিত্ব করি, তাদের সেবা করি।

কানাডার বাংলা পত্রিকা ‘নতুন দেশ’র প্রধান সম্পাদক শওগাত আলী সাগরের সঞ্চালনায় সম্প্রচারিত ‘শওগাত আলী সাগর লাইভের’ আলোচনায় অংশ নিয়ে তিনি এই কথা বলেন।

২০ সেপ্টেম্বরের নির্বাচনে এবার বিল ব্লেয়ার লিবারেল পার্টির মনোনয়নে কানাডার স্কারবোরো সাউথওয়েস্ট নির্বাচনী এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্কারবোরো সাউথওয়েস্ট এলাকায় সবচেয়ে বেশি বাংলাদেশি কানাডিয়ান ভোটার বসবাস করেন। এই নির্বাচনী এলাকা থেকেই প্রভিন্সিয়াল সংসদে এমপি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম।

আলোচনায় বিল ব্লেয়ার বলেন, কানাডার তিনটি নির্বাচনী আসনে বাংলাদেশি ভোটারের প্রাধান্য। সেগুলো হলো- তার নিজের স্কারবোরো সাউথওয়েস্ট, বিচেস ইস্ট ইয়র্ক এবং কুইবেকের পাপিন্যু।

তিনি বলেন, স্কারবোরো সাউথওয়েস্টে আমি, বিচেস ইস্ট ইয়র্কে নাথানিয়াল আরস্কিন স্মিথ এবং পাপিন্যূতে সংসদ সদস্য হিসেবে প্রতিনিধিত্ব করছেন জাস্টিন ট্রুডো।

বিল ব্লেয়ার বলেন, ট্রুডোসহ আমরা তিনজন প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। সেখানে বাংলাদেশি কমিউনিটির নানা বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আমাকে স্মরণ করিয়ে দিয়েছেন যে, তিনিও সর্বাধিক সংখ্যক বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিত্ব করেন এবং সে জন্য তিনি গর্বিত। কানাডায় বাংলাদেশি কমিউনিটি কতটা গুরুত্বপূর্ণ ও গতিশীল- সেটা জাস্টিন ট্রুডো এবং আমি হৃদয় দিয়ে উপলব্ধি করি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102