

অর্থনৈতিক ডেস্ক: সূচকের উত্থানের মধ্য দিয়ে শেষ হলো শেয়ারবাজারের লেনদেন। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক বেড়েছে।
ডিএসই ও সিএসই সূত্রে জানা যায় এসব তথ্য।
এদিন ৫৬ পয়েন্ট বেড়ে ডিএসইর ডিএসইএক্স সূচক অবস্থান করছে ৭ হাজার ১৯৬ পয়েন্টে। এ ছাড়া ডিএসই-৩০ সূচক ৩৭ পয়েন্ট বেড়ে এবং ডিএসই শরিয়াহ সূচক ১২ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ২৬৪৯ পয়েন্ট ও ১৫৬৮ পয়েন্টে।
এ ছাড়া দিনটিতে লেনদেন হওয়া ৩৭৫টি কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ১৬৭ কোম্পানির এবং কমেছে ১৫৩ কোম্পানির। এ ছাড়া দাম অপরিবর্তিত রয়েছে ৫৫টি কোম্পানির শেয়ারের।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও বেড়েছে সূচক। সিএএসপিআই সূচক ১৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১ হাজার ১ পয়েন্টে।