বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

হোয়াইট হাউসে মোদি-বাইডেনের বৈঠক আগামী সপ্তাহে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫৪ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাষ্ট্র অফিস: আগামী সপ্তাহে হোয়াইট হাউসে অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক। 

এছাড়াও জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহাইড সুগা, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 

এশিয়া প্যাসিফিক অঞ্চলে চীনের ক্রমবর্ধমান আগ্রাসন রোধে তারা মিলিত হচ্ছেন। রয়টার্স।

মঙ্গলবার এক  বিবৃতিতে হোয়াইট হাউসের প্রেস সচিব জেন পাসকি বলেন, আগামী ২৪ সেপ্টেম্বর হোয়াইট হাউজে ‘কোয়াড’ জোট শীর্ষ নেতাদের সামিট অনুষ্ঠিত হবে। তার আগে জাতিসংঘের সাধারণ পরিষদে অংশ নেবেন নেতৃবৃন্দ। সেখানে আগামী ২১ সেপ্টেম্বর ভাষণ দেবেন জো বাইডেন। 
বিশ্বের সবচেয়ে বড় এ কূটনৈতিক বৈঠক এবার হাইব্রিড ইন পার্সোনাল ভার্চুয়াল ফরম্যাটে অনুষ্ঠিত হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102